ঘের লুটপাটের অভিযোগে ৬ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের
পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী সন্ত্রাসীরা ভোল পাল্টে বিএনপি সেজে চালাচ্ছে লুটপাট

চাঁদাবাজ ছয় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালীর কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন দরিয়াপুর গ্রামের মো: আমিন মৃধা। অভিযোগে চাঁদা না দেওয়ায় আমিনের মাছের ঘের থেকে সাত-আট লাখ টাকার মাছ লুটপাট করেছে চাঁদাবাজরা বলেও উল্লেখ আছে। গত তিন তারিখে থানায় স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগটি দায়ের করেন তিনি।
আমিনের দায়ের করা অভিযোগটি গত ১০ তারিখে কলাপাড়া থানার ওসি গ্রহণ করে প্র: ধারা:১৪৩/৪৪৭/৩৮৫/৩৭৯/৫০৩(II) পেনাল কোডে ৮ নম্বর মামলা হিসেবে রজু করেন। আমিন স্বাক্ষরিত অভিযোগে বলা হয়েছে, মো: ফেরদাউস, মো: রাকিবুল, মো: দেলোয়ার খাঁ, মোসা: কহিনুর, আনোয়ার খাঁ, এই ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।
বলা হয়, উল্লেখিত সন্ত্রাসী ও ভূমিদুস্যরা ২০১৫ সালের মে মাসের ২০ তারিখে আমিনের মৎস্য প্রকল্পে হাজির হয়ে কাজে বাধা সৃষ্টি করে, তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে। মাছ ধরার জন্য মৎস খামার সেচ করলে বিবাদীরা প্রায় ৭/৮ লক্ষ টাকার মাছ জোরপূর্বক লুটপাট করে নিয়ে যায়। এর আগেও আমিনের ঘেরের পার্শ্ববর্তী বাড়ীতে ঘর তুলতে গেলে বিবাদীরা বাধা সৃষ্টি করে এবং ঘর তোলার চাঁদা হিসেবে ছয় লাখ টাকা দাবী করে।
বিবাদীদের দাবীকৃত টাকা না দিলে তারা আমিনের ঘর তৈরি করার যাবতীয় মালামাল (কাঠ, টিন, রড, সিমেন্টসহ অন্যান্য নির্মাণ সামগ্রী যার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা) লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও বিবাদীরা মাদকাসক্ত ও বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। এ সকল বিষয়াদির প্রতিকারের জন্য বিভিন্ন সময় শালিশ মীমাংসা বসার চেষ্টা করলে বিবাদী শালিশের সিদ্ধান্ত মেনে নেয়নি। বিবাদীরা আমিনকে নিয়মিত হত্যা করার হুমকি প্রদান করছে বলেও অভিযোগে বলা হয়েছে।
উল্লেখ্য এ সকল সন্ত্রাসীরা বিগত লীগ সরকার আমলেও অনুরূপ চাঁদাবাজি জোর জুলুম লুটপাট চালিয়েছে। গত ৫ আগস্টের পরবর্তীতে বর্তমানে তারা বিএনপি কর্মী সেজে সাবেক কায়দায় লুটপাট চালালেও থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
