হুমায়ূন কাবেরীর পরিচালনায়

জুটি বেধেছেন জাবেদ গাজী ও ডিম্পল আহমেদ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২৬ ১৫:০২:১৫

বর্তমান সময়ে বিশ্বকাপ খেলা নিয়ে বিশ্ব এখন মেতেছে তার ছাপ পড়েছে বাংলাদেশেও, এই বিশ্বকাপ নিয়ে একটি নাটক বানিয়েছে জনপ্রিয় পরিচালক হুমায়ূন কাবেরী। এই নাটকে জুটি বদ্ধ হয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জাবেদ গাজী ও জনপ্রিয় অভিনেত্রী ডিম্পল আহমেদ।

নাটকটি তে আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে একটি প্রেম ভালোবাসার ভিতর দলিও প্রভাব কিভাবে প্রভাবিত করতে পারে তাই নিয়ে তৈরী হয়েছে হুমায়ূন কাবেরীর রচনা ও পরিচালনায় হাসি আনন্দ নিয়ে নাটক "বিশ্বকাপের প্রেম" এই নাটকে আরো অভিনয় করেছেন হারুনুর রশিদ বান্টি, শেখ স্বপ্না, বেলাল খান, হুমায়ূন কাবেরী, সাবনুর, মোনাসেফ মামুন, সিয়াম ও এস এম শওকাত মাহমুদ সৈকত।

ভিডিও ফটোগ্রাফি করেছেন সোহাগ শরীফ, সম্পাদনা করেছেন মোহাম্মাদ জালাজ মিয়া, ব্যাগ্রাউন মিউজিক করেছেন মম রহমান। গাজীপুর পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটি শুটিং হয়। নাটকটি প্রযোজনা করেছে শোভন মাল্টিমিডিয়া।

জাবেদ গাজী তার অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন, সব ধরনের চরিত্র করে তিনি প্রমান করেছেন তাঁর অভিনয়ের দক্ষতা, বাংলাদেশের জনপ্রিয় সব অভিনেতার সাথে সে অভিনয় করে নিজেকে প্রমান করেছেন। বিশ্বকাপের প্রেম নাটক সম্পর্কে জাবেদ গাজী বলেন এই বিশ্বকাপের মৌসুমে যতগুলো নাটক হয়েছে তার মধ্যে এই নাটকের গল্প ও নির্মান একেবারে আলাদা, নাটকটি দর্শক মহলে জনপ্রিয় হবে বলে আশা করা যায়।