ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের অভিনন্দন

ডাঃ মওদুদ হোসেন আলমগীর বি সি পি এস এর সভাপতি নির্বাচিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জুন ১৮, ২০২৬ ১৯:৫১:০৩

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জনস এর এক্সিকিউটিভ কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রফেসর ডাঃ মওদুদ হোসেন আলমগীর সভাপতি নির্বাচিত হওয়ায় মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অধ্যাপক ডাঃ রফিকুল কবির লাবু ও ডাঃ খাইরুল ইসলাম।

নেতৃবৃন্দ বলেন, তিনি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, চিকিৎসা শিক্ষা, গবেষণা ও পেশাগত নেতৃত্বে অনন্য অবদান রেখেছেন তিনি। শিক্ষা, চিকিৎসা, গবেষণা ও নেতৃত্বের পাশাপাশি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, পেশাজীবীদের অধিকার এবং স্বাধীন মতপ্রকাশের পক্ষে তার দৃঢ় অবস্থান চিকিৎসক সমাজে বিশেষভাবে প্রশংসিত।

দীর্ঘদিনের প্রতিষ্ঠার আন্দোলনে তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা জাতীয়তাবাদী চিকিৎসক সমাজকে অনুপ্রাণিত করেছে। প্রতিকূল সময়ে ন্যায়, গণতন্ত্র, পেশাগত মর্যাদা রক্ষায় তার অবদান অনস্বীকার্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, তার দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বিসিপিএস আরো শক্তিশালী, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা করি। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফল নেতৃত্ব কামনা করছি, মহান আল্লাহ তায়ালা তাকে দেশের চিকিৎসক সমাজ ও জাতির কল্যাণে আরো গুরুত্বপূর্ণ অবদান রাখার তৌফিক দান করুন।