মিস ইউনিভার্সের মঞ্চে পড়ে গিয়ে আইসিইউতে জ্যামাইকান সুন্দরী

মিস ইউনিভার্সের মঞ্চে দুর্ঘটনার পর তিন দিন পারোলেও হাসপাতালে আইসিউতেই লড়ছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার উন্নতি এখনো প্রত্যাশামতো হয়নি।
২৮ বছর বয়সী গ্যাব্রিয়েল ১৯ নভেম্বর থাইল্যান্ডে আয়োজিত মিস ইউনিভার্স প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে অংশ নিচ্ছিলেন। ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে র্যাম্পে হাঁটার সময় একটি ধাপ ভুল করায় হঠাৎই মঞ্চ থেকে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়।
প্রার্থনার আহ্বান, গুজব না ছড়ানোর অনুরোধ বিবৃতিতে মিস ইউনিভার্স জ্যামাইকা কর্তৃপক্ষ জ্যামাইকা ও বিশ্বের বিভিন্ন দেশে থাকা সমর্থকদের-বিশেষ করে বাংলাদেশি ও প্রবাসী জ্যামাইকানদের-গ্যাব্রিয়েলের জন্য দোয়া ও প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ভুল তথ্য বা নেতিবাচক মন্তব্য না ছড়ানোর আহ্বানও জানানো হয়েছে।
