এসএসএফ-এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রীর ভাষণ

বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর গৌরবময় অগ্রযাত্রার ৪০ বছর পূর্তিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে তিনি এসএসএফ-এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করেন এবং বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ভিভিআইপিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের দুর্ভোগ লাঘব এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান।
