পূর্ণতা পেল সাত বছরের প্রেম

দীর্ঘ সাত বছরের প্রেমের পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। রাজস্থানের উদয়পুরে বৃহস্পতিবার বিকেল ৫টায় শুরু হয় দুই তারকার বিয়ের রজকীয় আয়োজন।
ভারতীয় গণমাধ্যমগুলো খবরে বলা হয়েছে, তেলুগু রীতি অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় দফা বিয়েতে বসেন রাশমিকা ও বিজয়। এই বিশেষ আয়োজনে রাশমিকার পরেন ঐতিহ্যবাহী কোডাভা স্টাইলের শাড়ি।
এর আগে সকালে তেলুগু রীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি। তেলুগু বিয়েতে রাশমিকার পোশাক ছিল অত্যন্ত নান্দনিক ও ঐতিহ্যবাহী।
শোনা যাচ্ছে, তার বিবাহের পোশাকে ছিল মহরৎ ও দামী সিল্ক শাড়ির বিশেষ সমাহার, যা পুরো বিয়ের আয়োজনকে দিয়েছে রাজকীয় আবহ।
বিকেল ৫টার শুরু হওয়া কোডাভা বিবাহানুষ্ঠানটি এক থেকে দুই ঘণ্টা ধরে চলে বলে জানা গেছে। সকালে তেলুগু রীতি এবং সন্ধ্যায় কোডাভা প্রথা—দুই সংস্কৃতির মেলবন্ধনে উদয়পুরে সম্পন্ন হলো রাশমিকা ও বিজয়ের বহুল আলোচিত বিয়ে।
