বিটিভিতে প্রশংসিত বিনোদন মূলক ম্যাগাজিন অনুষ্ঠান বর্তমান আসছে তারকাবহুল দ্বিতীয় পর্ব

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিজস্ব প্রযোজনায় নির্মিত সমসাময়িক বিষয়ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান “বর্তমান” প্রথম পর্বের সাফল্যের পর এবার হাজির হচ্ছে আকর্ষণীয় দ্বিতীয় পব্য নিয়ে। নানা বৈচিত্রময় আয়োজন, তারকাদের উপস্থিতি এবং গঠনমূলক উপাদানে সাজানো হয়েছে এবারের পর্বটি। অনুষ্ঠানটির রচনা গ্রন্থনা ও পরিকল্পনায় এবং উপস্থাপনায় রয়েছেন হুমায়ূন কাবেরী। এবারের আসরে সুরের জাদু ছড়িয়ে গান গাইবেন।
জনপ্রিয় কন্ঠ শিল্পী রবি চৌধুরী। আরো থাকছেন ব্যান্ড নক্ষত্র। একটি চমৎকার নাচের কোরিওগ্রাফার থাকছেন জনপ্রিয় নিত্য কোরিওগ্রাফার কবিরুল ইসলাম রতন। আরো থাকছেন একটি সমোসাময়িক ফ্যাশন নিয়ে একটি ফ্যাশন শো, ফ্যাশন শোতে ৩০জন মডেল নিয়ে করা, ফ্যাশন শোটি কোরিওগ্রাফর ছিলেন জনপ্রিয় কোরিওগ্রাফার ইমতিয়াহ রেজা। আরো থাকছেন টাকা শিরোনামের একটি স্যাটায়ার গান গানটি লিপ করেছেন জনপ্রিয় টিভি নাটকের হিরো গোলাম কিবরিয়া তানভির, এই গানে একটি মর্ডান নাচ ছিলো যার করিওগ্রাফার ছিলেন এ্যাঞ্জেল প্রিন্স। গানটি লিখেছেন হুমায়ূন কাবেরী, গানে সুর ও কন্ঠ দিয়েছেন মম রহমান।
এই অনূষ্ঠানে আরো থাকছেন মজার মজার নাটাংশ যাতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা যেমন - আশরাফুল আলম সোহাগ, শাওন আশরাফ, আব্দুল আজিজ, প্রানেশ চৌধুরী, তুহিন চৌধুরী, সানোয়ার খান, সূচনা সিকদার, সানজিদা কানিজ, হায়দার আলি, উত্তম অধিকারী, সুহৃদ জাহাঙ্গীর, শুভরাজ, মোরর্শেদ মুকুল, নিয়াজ, মাহাবুব,রেজয়ান, আরিফুল ইসলাম সহ আরো অনেকে। এই অনুষ্ঠানে একটি বিশেষ পর্বে রম্য প্রতিবেদন করেছেন লিটন খন্দকার। এ ছাড়াও থাকছে প্রবাসীদের নিয়ে একটি পর্ব থাকছে সেখানে দেখানো হবে ইতালীর ভ্যাটিকান সিটি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন, প্রতিবেদনটি করেছেন বর্তমানের ইতালির বিষেশ প্রতিনিধি শিমুল রহমান।
বিটিভির নিজস্ব এই প্রযোজনাটি যৌথভাবে প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ ও মামুন মাহমুদ। সহকারী হিসাবে ছিলেন মেসবা উদ্দিন মিলন। শিল্পনির্দেশনায় ছিলেন শারমিন নিগার। সমন্বয় ছিলেন মাযহার সুমন। সামাজিক সচেতনতা এবং সুস্থ বিনোদনের সংমিশ্রণে নির্মিত “বর্তমান” এর এই দ্বিতীয় পর্বটি শীঘ্রই বিটিভির পর্দায় দশক উপভোগ করতে পারবেন।
