বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যুবদল নেতা কলিম হোসেন হাওলাদারের শুভেচ্ছা ও অভিনন্দন

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক নেতা কলিম হোসেন হাওলাদার।
আগামী সোমবার (১৩ জুলাই) সকালে প্রধানমন্ত্রী সড়কপথে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নব খননকৃত সরিকল–বাটাজোর খাল সংলগ্ন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নিজ এলাকার বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টানিয়ে তাঁকে স্বাগত ও অভিনন্দন জানাবেন কলিম হোসেন হাওলাদার।
কলিম হোসেন হাওলাদার ঢাকা মহানগরীর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুবদলের সাংগঠনিক টিমের সদস্য (উত্তরা পূর্ব জোন) হিসেবে উত্তরখান, দক্ষিণখান ও উত্তরা পূর্ব থানার সাংগঠনিক কার্যক্রমে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দলের কর্মসূচি বাস্তবায়নে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছেন, কলিম হোসেন হাওলাদার তিনি ঐতিহাসিক ২৮ অক্টোবর ২০২৩ ইং এর থেকে কথিত আমি ডামি নির্বাচনের বিরুদ্ধে থেকে আগস্ট বিপ্লব পর্যন্ত তার দূরদর্শী ও দুঃসাহসিক নেতৃত্ব এবং ত্যাগের বিনিময়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাচ্চা কর্মির পরিচয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সে সময়ে জাতীয়তাবাদী দল তথা মহানগর যুবদলের ঝান্ডা হাতে নিয়ে রাজধানীর নির্বাচন কমিশনের সামনে, প্রধানমন্ত্রী কার্যালয়, জাহাঙ্গির গেট, হোটেল রেডিসন ব্লু এর সামনে, শাহজাদপুর নতুন বাজার সড়ক এবং গুলশান মহাখালী সড়কে অর্থাৎ রাজধানীর প্রধান সড়কে যতগুলো হরতাল অবরোধ মিছিল ও মশাল মিছিল সহ তৎকালীন সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ ভূমিকা রেখেছেন।
বিশেষ করে জুলাই আগস্ট এর অভ্যুত্থানে লাল কাপড় মাথায় বেঁধে রাজধানীর জিগাতলা, ধানমন্ডি, মোহাম্মদপুর ও আসাদগেট এলাকায় সাহসিকতার সাথে যে নেতৃত্ব দান করেছেন তা ইতিহাস বিরল। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বের প্রত্যাশী, তিনি নেতৃত্ব পেলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রত্যেক সহকর্মী সহযোদ্ধাকে মূল্যায়নে অঙ্গীকারবদ্ধ।
এ নেতার পরিবারের প্রত্যেকটি সদস্যের জুলাই আগস্ট বিপ্লবে উল্লেখযোগ্য ভূমিকা ছিল -
তাঁর পরিবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তাঁর ছোট ভাই মামুন হাওলাদার বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তাঁর একমাত্র সন্তান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুন ইসলাম, ছাত্র-যুবদের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তিনি সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে কাজ করে যাবেন। দলের সিদ্ধান্ত, আদর্শ ও নেতৃত্বের প্রতি তাঁর পূর্ণ আস্থা ও অবিচল আনুগত্য রয়েছে।
কলিম হোসেন হাওলাদার আরও জানান, সুযোগ পেলে তিনি দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করবেন।
বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কলিম হোসেন হাওলাদার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন এবং তাঁর এই সফর দেশের পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন।
দলীয় সূত্রে জানা যায়, কলিম হোসেন হাওলাদার তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন এর স্নেহভাজন নেতাদের একজন হিসেবে পরিচিত। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীদের কাছে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য সংগঠক হিসেবে পরিচিত।
একই সঙ্গে বরিশালের কৃতী সন্তান হিসেবে নিজ জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও তিনি সমানভাবে সমাদৃত। দলীয় আদর্শের প্রতি তাঁর অবিচল আনুগত্য, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে ভবিষ্যতে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তিনি সক্ষম হবেন বলে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা রয়েছে।
