দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬ ১৯:০৭:১৭

সারিয়াকান্দি- বগুড়া টু মাদারগঞ্জ-জামালপুর রুটে দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়নের দাবীতে শুক্রবার (১০ জুলাই) সকাল ১০ টায়  জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

আয়োজক সংগঠন ঢাকাস্থ  সারিয়াকান্দি  উপজেলা কল্যাণ সমিতির সভাপতি  মো:সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত  মানববন্ধনের প্রধান সমন্বয়ক ছিলেন কর্নেল (অব:) মো: জগলুল আহসান।

মানববন্ধনের সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বৃহত্তম বগুড়া সমিতির ঢাকার সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন চৌধুরী, বৃহত্তর বগুড়া  সমিতি ঢাকার সিনিয়র সহ-সভাপতি মো: জাহিদুর রহমান দিপু, কাহালু উপজেলা সমিতি ঢাকার সভাপতি ও বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সহ-সভাপতি মোঃ মোকাররাম হোসেন, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সহ-সভাপতি অধ্যক্ষ ডক্টর এ কে এম আহসান হাবিব রুবেল, ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ডঃ মো: এমদাদুল হক, দেশ বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডা: এ জেড এম মাইদুল ইসলাম, সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি,ঢাকা'র সভাপতি ও বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকা'র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো:রবিউল হোসেন রবি, বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, বৃহত্তর বগুড়া  সমিতির ঢাকার আজীবন সদস্য মো: নজরুল ইসলাম, সারিয়াকান্দি সমিতির সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা মোঃ ইসাহাক আলী, সোনাতলা সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জাকারিয়া,সারিয়াকান্দি সমিতির প্রচার সম্পাদক  মোঃ চান মিয়া এবং বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার কার্যকরী সদস্য মোঃ শহিদুল ইসলাম রতন  প্রমুখ।