দৈনিক আজকের সংবাদে প্রকাশিত সংবাদের জেরে টনক নড়লো কর্তৃপক্ষের
অবশেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হাসিনা সরকারের সুবিধা ভোগী দুনীতিবাজ প্রটোকল অফিসার আমিনুরের বদলী

অবশেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা ক্ষমতাধর দুনীতি পরায়ন প্রটোকল অফিসার, আমিনুর রহমান খানের বরগুনা উপ-পরিচালকের কার্যালয়ে বদলী করা হয়েছে। তার স্থলে, উপজেলা কৃষি অফিসার(এল আর) কাজী আনোয়ার হোসেন কে, অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য প্রশাসন ও অর্থ উইংয়ের প্রটোকল অফিসার, পদে পদায়ন করা হয়েছে। গতকাল ৬ ই মে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক মোঃ আব্দুর রহিমের এক স্বাক্ষরিত স্মারক নং ১২.০১.০০০০.০০০.১১১.০১.০০০৯.২৩/১৪৯৮ স্বরক্ষিত এক পত্রের মাধ্যমে এই বদলীর আদেশ করা হয়েছে উপজেলা কৃষি অফিসার ((এল আর) কাজী আনোয়ার হোসেন কে।
অপর আরেক স্মারকে ১২-.০১.০০০০.০০০.১১১.০১.০০০৯.২৫.১৫০২ তারিখ ৬/৫/২০২৬ তারিখে। বদলী আর্দেশে বলা হয়েছে প্রটোকল অফিসার আমিনুর রহমান খান বর্তমান কর্মস্থল, বদলীযোগ পদায়নকৃত ১০/৫/২০২৬ তারিখের মধ্যে প্রটোকল অফিসার (ভারপ্রাপ্ত) দায়িত্বভার হস্তান্তর না করলে,১১/৫/২০২৬ তারিখ থেকে তাৎক্ষণিক তাঁর অবমুক্ত (stand released) বলে গন্য হবেন বলে বদলী আর্দেশে উল্লেখ করা হয়েছে।
অন্য দিকে মহা ঘুষখোর দুর্নীতি পরায়ন লীগের দোসর, লীগের সুবিধাভোগী দীর্ঘ বছর ( ডিএই) বিভিন্ন শাখায় কর্মরত থেকে ঘুষ, বানিজ্য কারণে অতিষ্ঠ হয়ে পরেছিল সাধারণ কর্মকর্তারা। ঘুষখোর প্রটোকল অফিসার, আমিনুর রহমান খান সেলিম এর বদলীর আদেশে খুশি হয়ে আনন্দ উল্লাস করে সাধারণ কর্মকর্তা কর্মচারীরা মিস্ট্রি বিতরণ করতে দেখা গেছে খামার বাড়িতে । কর্মচারীরা আনন্দ মিছিল করতে চাইলে, প্রশাসন ও অর্থ উইংয়ের এক কর্মকর্তার বাঁধার সম্মখীন হলে তারা আনন্দ মিছিল করতে পারেনি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা কর্মচারীরা আজকের সংবাদ কে জানান, দুনীতিবাজ,মব সৃষ্টি কারী শুধু আমিনুর রহমান কে বদলী করলে এর সমাধান হবেনা।তাঁর গঠিত সিন্ডিকেট বাহীনির মুল হোতা প্রশাসন শাখার প্রধান সহকারী শাহাদাত, হটিকালচার উইংয়ের প্রধান সহকারী হাবিবুর রহমান, উচ্চমান সহকারী আমির হামজা গংরা এখনো রয়েগেছেন সকল ধরাছোঁয়ার বাইরে। তাদেরকে কে শাস্তি মুলক বদলী করার আহবান জানিয়েছেন সাধারণ কর্মকর্তারা।
তারা আরও বলেন এই প্রতিবেদককে আমিনুর রহমান খান সেলিম, তাঁর বদলীর আদেশ পাওয়ার পরে সরকারের আমলা, বিএনপি পন্থী কেন্দ্রীয় নেতাদের নিকট দোড়ঝাপ শুরু করেছে, তাঁর বদলীর আদেশ বাতিল করার জন্য বলে একাধিক কর্মকর্তার জানিয়েছেন আজকের সংবাদ কে। উল্লেখ্য, দৈনিক আজকের সংবাদ পত্রিকা বিলিকারী শওকত হোসেন কে গত ২৮/৪/২৬ তারিখে প্রতিদিনের নেয় ঐ দিন বিনা মূল্যে পত্রিকা বিলি করার সময়ে আমিনুর, শাহাদাত গং,পরিচালক প্রশাসন হাবিবউল্লাহ নির্দেশে আটকে রেখে শারীরিক মানসিক নির্যাতন করে, ২ ঘন্টা আটকে রেখে পরে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে খামারবাড়ি আর সৌজন্যে সংখ্যা পত্রিকা বিনামূল্যে সরবরাহ না করার শর্তে ছেড়ে দেন।
এই বিষয়ে পরিচালক প্রশাসন, হাবিবউল্লাহ, আমিনুর, শাহাদাত গংদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তেজগাঁও থানার অফিসার ইনচার্জের নির্দেশে তদন্ত কর্মকর্তা ফার্মগেট পুলিশ বক্সের ইনচার্জ মনির হোসেনকে। সাধারণ কর্মকর্তা কর্মচারীদের একটায় দাবি মব সৃষ্টি কারী, ক্ষমতার অপব্যবহার, দুনীতির মাস্টার মাইন্ড আমিনুর রহমান খান সেলিম, শাহাদাত গংরাদের বদলী করলেই হবেনা সাময়িক বরখাস্ত করে তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে।
