আইন ও বিচার বিভাগে প্রশাসনিক কাজের গতিশীলতায় লক্ষে শুন্য পদে ১২ জন জেলা রেজিস্ট্রারেরকে অতিরিক্ত দায়িত্ব প্রদান

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, মহা- পরিদর্শক, নিবন্ধন অধিদপ্তরের আওতাভুক্ত ১২ জন জেলা রেজিস্ট্রারকে প্রশাসনিক কাজের গতিশীলতা আনয়নের লক্ষে শুন্য পদের বিপরীতে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে তাদেরকে। বদলী পূর্বক দেশের বিভিন্ন জেলায় জেলারেজিস্ট্রার হিসেবে শুন্য পদে দায়িত্ব দেওয়া হয়েছে সং নির্ভক দায়িত্ববান এই ১২ জন অফিসারকে। মহা- পরিদর্শক, নিবন্ধন শামীমা আফরোজ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলী কৃত জেলা রেজিস্ট্রার গাজীপুর, মোঃ মিজানুর রহমান কে জেলা রেজিস্ট্রার ঢাকা, জেলা রেজিস্ট্রার মুন্সিগঞ্জ,মোহাম্মদ রমজান খানকে জেলা রেজিস্ট্রার নারায়নগঞ্জের, জেলা রেজিস্ট্রার কক্সবাজার মোঃ রেজাউল করিম বকসীকে জেলা রেজিস্ট্রার চট্টগ্রামে, জেলা রেজিস্ট্রার বরগুনা স্বদেশ চন্দ্র চন্দকে জেলা রেজিস্ট্রার বরিশাল, জেলা রেজিস্ট্রার জামালপুর আসাদুল ইসলামকে জেলা রেজিস্ট্রার টাংগাইলে, জেলা রেজিস্ট্রার পিরোজপুর শেখ মোহাম্মদ মছিউল ইসলামকে জেলা রেজিস্ট্রার ঝালকাঠিতে,জেলা রেজিস্ট্রার পঞ্চগড় আফসানা বেগমকে জেলা রেজিস্ট্রার ঠাকুরগাঁও, জেলা রেজিস্ট্রার সিরাজগঞ্জ, শরিফ তোরাফ হোসেনকে জেলা রেজিস্ট্রার পাবনা,জেলা রেজিস্ট্রার সুনামগঞ্জ মুস্তাফিজ আহমেদকে,জেলা রেজিস্ট্রার নেত্রকোনা, জেলা রেজিস্ট্রার গাইবান্ধা জহুরুল ইসলামকে জেলা রেজিস্ট্রার জয়পুরহাট, জেলা রেজিস্ট্রার বাগেরহাটে আব্দুল করিম দলা মিয়াকে জেলা রেজিস্ট্রার খুলনা,জেলা রেজিস্ট্রার মাগুরা এ বি এম নুর- উজ- জামানকে জেলা রেজিস্ট্রার যশোরে বদলী করা হয়েছে।
প্রজ্ঞাপনে স্মারক নং ১০.০৫.০০০০.০০১.৯৯.০০১.২৬- অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জেলা রেজিস্ট্রার হতে সহকারী মহা - পরিদর্শক, নিবন্ধন ( এ আইজি আর) পরিদর্শক ( আই আর ও) পদে পদোন্নতি জনিত কারণে বিভিন্ন জেলা রেজিস্ট্রার পদ সমূহ শুন্য হওয়ায় পরবর্তী নির্দেশ বা নিয়মিত কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত নিম্ম বর্নিত (বদলী কৃত) জেলা রেজিস্ট্রারগনকে তাদের সুবিধামত সময়ে নির্ধারণ পুর্বক সপ্তাহে ২ দিন নিজ দ্বায়িত্বে অতিরিক্ত জেলা রেজিস্ট্রার ( খন্ডকালীন) দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত হিসেবে আয়ন- ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব পালন করবেন বলে আদেশে উল্লেখ করেন মহা পরিদর্শক শামীমা আফরোজ।
