রাজধানী ফার্মগেট যুবদলের নেতা ছোটন, দুর্জয়ের বিরুদ্ধে শেরই বাংলা নগর থানায় চাঁদাবাজির অভিযোগ দায়ের হলেও তদন্তে যাননি পুলিশ

শেখ নাজমুল
শেখ নাজমুল
প্রকাশিত: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ১৯:১৪:০৮

রাজধানী ফার্মগেট যুবদলের নেতা হাফিজ উদ্দিন ছোটন,শাহাদাত হোসেন দুর্জয়ের ব্যাপক চাঁদবাজী, দখলবাজীর কারণে অতিষ্ঠ হয়ে পরেছেন ফার্মগেটর সাধারণ ব্যবসায়ীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

সুত্রে যানা গেছে, ফার্মগেট ইন্দিরারোড, তেজগাঁও কলেজের সামনে,ফারামভিউ সুপার মার্কেটের সামনে, আনন্দ ছন্দ সিনেমা হলে সামনে,ইন্দিরা রোড টেম্পু ষ্টান সহ ফার্মগেট এলাকায় ফুটপাতে হকারদের জিম্মি করে চাঁদা উত্তলন করছেন বেপরোয়া হয়ে। এমনকি ফুটপাতে হকারদের কাছে তাদের দাবি কৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ফুটপাতের দোকান দখল সহ শারীরিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন দেদারসে যুবদলের এই দুই নেতা,তার বাহিনীর। এক কথায় সাধারণ হকারদেরকেজিম্মি করে চাঁদাবাজী করে যাচ্ছেন তারা। তাদের বেপরোয়া চাঁদা বাজী দখল বাজীর কারণে গত ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ডিএমপি শেরেবাংলা নগর থানায় ১ নং বিবাদী সাবেক শেরেবাংলা নগর থানার যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিন ছোটন ও ২ নং আসামি করাহয়েছে, শেরেবাংলা নগর থানার যুবদলের ৯৯ নং ওয়াড যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন দুর্জয় সহ ১০ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সুত্রে যানা যায়, বিবাদীরা অভিযোগকারী আল-আমীন এর নিকট তিন লক্ষ টাকা চাঁদ দাবী করে আসছে। চাঁদার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে যাচ্ছিলেন।

গত ১৪ ফেব্রুয়ারী ২৬ বিকালে ফারামভিউ সুপার মার্কেটের নিচ তলায় অবস্থান করা কালীন বিবাদী দয় ফুটপাতে বেল্ট মানিব্যাগ ব্যবসায়ী ভুক্তভোগী আল-আমীনের নিকট চাঁদা দাবি করলে তাদের দাবীকৃত চাঁদ দিতে অশিকার করলে তাকে এলোপাতাড়ি মারধোর করে প্রান নাসের হুমকি দিয়ে চলে যায় কথিত বিএনপির যুবদলের নেতারা। তাদের বেপরোয়া  চাঁদাবাজীর কারণ অতিষ্টহয়ে পরেছেন ফার্মগেট এলাকায় ফুটপাতে হকাররা।

নাম প্রকাশ না করার সর্তে একাধিক ফার্মগেটের ফুটপাতের হকাররা এই প্রতিবেদককে জানান, তারা ও অনেকেই বিএনপির সাথে পরোক্ষভাবে জড়িত। শুধুমাত্র তেজগাঁও সতন্ত্র প্রাথী সাইফুল আলম নিরবের নির্বাচনে প্রচারের অংশ গ্রহণ করার কারণে তাদের উপরে দখলবাজী, চাঁদাবাজী করে যাচ্ছেন। তাদের অপরাধ তারা কেন সতন্ত্র প্রাথীর পক্ষে নির্বাচনে অংশ গ্রহণ করেছেন।

অনেক সাধারণ ব্যবসায়ীরা তাদের ভয়ে ফার্মগেট এলাকা ছারছেন। আবার ফুটপাতের দোকান দখলকে কেন্দ্র করে তাদের মনোনীত ব্যক্তীদের দিয়ে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন কথিত বিএনপির যুবদলের নেতা হাফিজ উদ্দিন ছোটন ও শাহাদাত হোসেন দুর্জয় ও তার সাংঙ্গ পাংঙ্গরা। তেজগাঁও, শেরেবাংলা নগর এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন এই কথিত যুবদলের নেতারা বলে ফুটপাতে হকাররা জানান।

খোঁজ নিয়ে আরও যানা যায়, ফার্মগেট রনি নামে এক হকারের দোকান দখল করা হয়েছে দেলোয়ার নামে আরেক  হকারের দোকান দখল করা হয়েছে,, আরও বিভিন্ন হকারের দোকানে চাঁদার দাবীতে  বিভিন্ন ভাবে  হুমকি দিয়ে বন্ধ রাখা হয়েছে তাদের ফুটপাতে দোকান গুলো।  নিরীহ হকারদের জিম্মি করে তাদের আড্ডাখানায় ডেকে নিয়ে মোটা অংকের চাঁদা দাবি করা হচ্ছে। তাদের দাবী কৃত চাঁদা না দিতে পারলে ,ফুটপাতে দোকান করতে দেবে না বলে জানান কথিত যুবদলের নেতারা। এছাড়া  ইন্দিরা রোডে একটি খাবারের দোকান লুট করা হয়েছে সেই ব্যবসায়ীরা কাছে মোটা অংকের চাঁদা দাবি করা হয়েছিল।

চাঁদাবাজীর  আখড়ায় পরিণত করেছেন  ফার্মগেট এলাকায়  যার নেতৃত্বে কারী যুবদলের দুই নেতা পরোক্ষভাবে জড়িত ও তাদের ঈন্দনে, সাবেক শেরেবাংলা নগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজ উদ্দিন,৯৯ ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন দুর্জয়ের নেতৃত্বে। উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন এসআই জলিলকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।এস আই জলিলকে অভিযোগের তদন্তে বিষয়ে জানতে চাইলে তিনি আজকের সংবাদ কে জানান অভিযোগ ১৪/২/২৬ এর কপি তার হাতে এখনো আসেনি। তিনি ছুটিতে ছিলেন।