চরম বৈষম্যের শিকার বন কর্মীগন

বন বিভাগের মাঠ পর্যায়ে ২০ বছর ধরে নেই কোন পদোন্নতি ॥ দেখার কেউ নেই

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৩ ২০:৫৩:৪৬

বিশ্বের সাথে সমান ধাপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু বন বিভাগ বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়া স্বত্বেও বন বিভাগে বন এবং বন্যপ্রানী ও পরিবেশ রক্ষায় নিয়োজিত শতশত বন কর্মীগণ মাঠ পর্যায়ে অবহেলায় পদোন্নতি বিহীন পরে আছেন। মাঠ পর্যায়ের বন কর্মীগন যারা সরকারের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চাকুরীতে যোগদান করেন।

পরবর্তীতে পরিবেশের স্বার্থে দেশের স্বার্থে বন উন্নয়নের কাজ করে যাচ্ছেন জীবনের ঝুকি নিয়ে বছরের পর বছর ধরে, দুঃখের বিষয় বন বিভাগ কর্তৃপক্ষের নজর আসেনা। অনন্য বিভাগে যখন নীতি নির্ধারকরা নতুন বিধিমালা তৈরী করে বেতনের ধাপ পদোন্নতি ধাপ পাড়ি দেয়ার সু- ব্যবস্থা করেন  তখন বন বিভাগ মাঠ পর্যায়ে কর্মরতরা পুরোনো মর্যাদায় রয়ে গেছেন। বন বিভাগে মাঠ পর্যায়ে টহলের জন্য আছে পায়ে হাটা দুটি পা একমাত্র ভরসা। তার সাথে আছে জনবল সংকট।

জীবন বাজী রেখে পাহাড়, উপকুলীয় চর এলাকা সহ,গভীর অরণ্য পাহাড়া দিচ্ছেন সাথে নতুন বনায়ন সৃষ্টি করছেন। ভুমি দস্যুদের হাতে প্রতিনিয়ত যুদ্ধ করে বনের ভুমি ও গাছ রক্ষা করছেন।  অনেকে মারা যাচ্ছেন। পঙ্গুত্ববরণ করছেন। চোখ হারাচ্ছেন। শারীরিকভাবে ভঙ্গুর হচ্ছেন। কিন্তু কোন ঝুঁকি ভাতা নেই। ঝুঁকি ভাতা কেবল সুন্দরবনে আছে। বর্তমানে বন বিভাগে পদোন্নতি নিয়ে মাঠ পর্যায়ে চরম ক্ষোভ হতাশা বিরাজ করছে । অনেকে মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যাচ্ছেন। কেউ কেউ স্ব -ইচ্ছায় অবসরে চলে যাচ্ছেন কেউ আবার পালন কর্তার নিকট প্রার্থনা করছেন।

কিন্তু বন বিভাগ কর্তৃপক্ষের পদোন্নতির ব্যবস্হাপনা খুবই নাজুক অবস্থানে। অনুসন্ধানে আরো জানা যায় মাঠ পর্যায় থেকে অভিযোগ এর আঙ্গুল যাচ্ছে বন অধিদপ্তরের কিছু আংশিক পদস্থ কর্মকর্তার দিকে যারা ইতিপূর্বেও পদোন্নতি না দিয়ে তাদের আত্মীয় -স্বজন এবং একাডেমিক ছোট ভাইদের নতুন করে অনু প্রবেশের সুযোগ করে দিচ্ছেন এবং বন বিভাগের মাঠ পর্যায়ের মেধাবীদের পদোন্নতি থেকে বঞ্চিত করছেন। মাঠ পর্যায়ের বেতন গ্রেড উন্নত সহকারে বিধি বিধান অনুযায়ী জরুরি ভিত্তিতে মাঠ পর্যায়ে পদোন্নতি দেয়ার দাবী জানান কর্তৃপক্ষের নিকট নাম প্রকাশে অনিচ্ছুক শতশত বন কর্মী।