বিরোধী দল অযৌক্তিক লংমার্চ করছে: রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬ ১৪:৪০:৫৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ইতিবাচক কাজকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বিরোধী দল অযৌক্তিক লংমার্চ করছে।

আজ শ‌নিবার দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে রাজধানীর কৃষিবিদ ইনস্টি‌টিউশন মিলনায়ত‌নে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ঢাকা) পুনর্মিলনী ও বা‌র্ষিক সাধারণ সভায় প্রধান অতি‌থির বক্ত‌ব্য শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে তি‌নি এ কথা ব‌লেন।

রিজভী বলেন, লংমার্চ কর্মসূচি দেওয়ার কিছু নাই। এ ক্ষেত্রে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে বিরোধী দলে। তাদের রাজনীতির একটা ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে দেখানোর জন্য একটা কিছু করতে হয়। এ কারণে তারা এই লংমার্চের কর্মসূচি নিয়েছে।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সমাজে যারা অস্থিরতা তৈরি করে, তাদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। কিশোর অপরাধসহ নানা অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে। এখন যে পরিস্থিতি, এর চাইতে ভালো পরিস্থিতি আর কখন ছিল, সেটা আমাদেরকে তারা বলুক।