সাভার উপজেলা চেয়ারম্যান পরিচয়ে চাদাঁবাজি,আটক-১

আপেল মাহমুদ, সাভার
আপেল মাহমুদ, সাভার
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩ ০০:২৭:৫৪  আপডেট :  জুলাই ২৮, ২০২৩ ০০:২৯:২৬
সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এর পরিচয়ে চাদাঁবাজি করার অভিযোগে আটক হয়েছে এক প্রতারক। গতকাল (২৭ জুলাই)বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারককে আটক করে আশুলিয়া থানা পুলিশ।এ বিষয়ে ভুক্তভোগী জহিরুল ইসলাম(৪৮) বাদী হয়ে ১| রয়েল আহম্মেদ(৩৮) পিতাঃ মৃত আব্দুল মান্নান খন্দকার,২|আল জোবাযের জিন্নাহ(২৬) পিতাঃগোলাম রব্বানী সরকার কে আসামী করে অজ্ঞাত নামা আরোও ২/৩ এর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার বাদী বলেন,গত ০৭-০৭-২০২৩ ইং তারিখে রাত আনুমানিক ৯টার দিকে আমার ব্যবসা প্রতিষ্ঠান আশুলিয়া ইউনিয়নের চাঁনগাও এলাকায় মধু মার্কেটে জহুরা ফার্মেসীতে ঔষধ ও বিকাশের দোকানে থাকা অবস্থায় ১নং আসামী আমার কাছে সাভার উপজেলা চেয়ারম্যানের পরিচয় দিয়ে গরীব, অসহায় ও দুস্থ মানুষের সাহায্যার্থে ৪৫০০০(পয়তাল্লিশ হাজার) টাকা গ্রহনকরে।
আসামীর সাথে মোবাইল ফোনে কথা বলার সময় সন্দেহ হওয়ায় আমি সুকৌশলে তাকে শনাক্ত করার চেষ্টা করি, পরবর্তিতে শনাক্ত করতে সক্ষম হই। তাদেরকে আটক করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকি,গত (২৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে স্থানীয় লোকজনের সহযোগীতায় আশুলিয়া সাব-রেজিষ্ট্রি অফিস সংলগ্ন ওহাব সরকারের মার্কেটের সামনে থেকে ১নং আসামী কে ধরতে সক্ষম হই,সে সময় তার সাথে থাকা ২নং আসামী সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন দৌড়াইয়া পালিয়ে যায়।
উক্ত ঘটনা তাৎক্ষনিক আশুলিয়া পুলিশ ক্যাম্পে অবগত করলে ক্যাম্পের ইনচার্জ সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে ১নং আসামীকে আটক করে থানায় হস্তান্তর করেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১নং আসামী ঘটনার সত্যতা স্বীকার করে ২নং আসামীসহ উক্ত কর্মকান্ডের সাথে জরিত সকলের নাম প্রকাশ করে।

১নং আসামী রয়েল আহম্মেদের তথ্য অনুযায়ী ২নং আসামী আল জুবায়ের জিন্নাহ কে গতকাল (২৭ জুলাই) গভীর রাতে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

উক্ত ঘটনায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন,আমার নামে প্রতারক চক্র চাঁদাবাজি করছে এটা দুঃখজনক ঘটনা।আমার ধারনা আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগকে প্রশ্নবৃদ্ধ করার লক্ষেই এই প্রতারনা করছে সাভার উপজেলা বিএনপি-জামায়াতের নেতারা,আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তিদাবী করছি।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক(তদন্ত) মোমেনুল ইসলাম বলেন,এই প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পেয়েছি,বাদীর সহযোগীতায় ১নং আসামীকে আটক করা হয়।পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ২নং আসামীকে গতকাল রাতে আটক করা হয়েছে।এই ঘটনার সাথে জরিত সকলকেই আটক করার প্রক্রিয়া চলমান রয়েছে