মোজাম্মেল হক শাহ চৌধুরী
“একজন বনবীরের অবসরজনিত বিদায়”

জনাব মোজাম্মেল হক শাহ চৌধুরী ॥ যিনি দীর্ঘ ৩২ বছর ১০ মাস ৪ দিন সুনামের সহিত চাকুরী জীবন সমাপ্তির পর অবসর জীবনে পদার্পন করতে যাচ্ছেন।
আগামী ৩০ জুন সরকারী নিয়মে তিনি অবসর প্রশুতি মূলক ছুটিতে যাবেন। আজ ২৬ জুন তিনি দায়িত্বভার হস্তান্তর করলেন তার পদে অধিষ্ঠিত নতুন বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার’র কাছে। যিনি ছিলেন একজন সৎ,পরিশ্রমী ও বিচক্ষন বন কর্মকর্তা। পাশাপাশি একজন সুদক্ষ বন প্রশাসক।
জনাব মোজাম্মেল ছিলেন অবহেলিত বন কর্মীদের জন্য আশীর্বাদ এবং বন বিনষ্টকারীদের জন্য আতঙ্ক। তিনি সর্বশেষ চট্টগ্রাম উত্তর বন বিভাগ এ বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে ২ বছর ৮ মাস ৯ দিন চাকুরী করার পর অবসর প্রশুতিমূলক ছুটিতে যাচ্ছেন। তার অবসরকালীন দিন গুলি সুখময় হোক, এটাই তার দীর্ঘ কর্মজীবনের সহকর্মীদের একমাত্র প্রত্যাশা।
