নড়াইলে চারটি চোরাই ইজিবাইক ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৩

নড়াইল প্রতিনিধি
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৬ ১৭:৫২:০৩

নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম থেকে চারটি চোরাই ইজিবাইকসহ বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাঁশগ্রামের মিরাজুল ইসলাম (৩০), রিফায়েত মোল্যা (১৬) ও সবুজ মোল্যাকে (৩৩) গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বাঁশগ্রামে অভিযান চালানো হয়। প্রথমে মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও একটি

পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের রিফায়েত মোল্যার বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। এরপর সবুজ মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করে পুলিশ।

নড়াইল সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত ইজিবাইকসহ মালামাল জব্দ করা হয়েছে।