রূপসায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

রূপসা (খুলনা) প্রতিনিধি
রূপসা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৬ ২২:০৩:৩২

রূপসায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জয় প্রকাশ মজুমদার, জেজেএসের সমন্বয়কারী ফারুক আল মাসুদ প্রমুখ।

বিশ্ব হাত ধোয়া দিবসের এ কর্মসূচির মাধ্যমে হাত ধোয়ার সঠিক পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।