তেঁতুলঝোড়া ইউনিয়ন আঃলীগের উদ্যোগে শোক দিবস পালিত

সাভার উপজেলাধীন তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২৬আগষ্ট) বিকালে তেঁতুলঝোড়া ইউনিনের ঋষিপাড়া "রাজ প্যালেস" সংলগ্ন মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সার্বিক তত্বাবধায়নে ছিলেন,সাভার উপজেলা আঃলীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান এবং জনবন্ধু খ্যাত ফখরুল আলম সমর। তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বেপারীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক শাহ্ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য,বীর মুক্তিযোদ্ধা এ্যাড,মোঃ কামরুল ইসলাম এমপি।
আলোচনা সভার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক,সাভার-আশুলিয়া গণমানুষের নেতা মঞ্জুরুল আলম রাজীব।পরে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং অসহায় ও দুস্থদের মাঝে তৈরি খাবার বিতরন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ঢাকা জেলা আঃলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাসুদ চৌধুরী,সাভার উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউপি চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন,আমিন বাজার ইউনিয়ন আঃলীগের সভাপতি ও আমিন বাজার ইউপি চেয়ারম্যান রকিব আহম্মেদ,সাভার পৌর আঃলীগের সাধারন সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা,সাভার উপজেলা আঃলীগের সক্রিয় সদস্য রাজু আহমেদ প্রমূখ সহ উপজেলা আঃলীগ ওঅঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মিরা।
