পরীমণির সঙ্গে সম্পর্ক, সাকলায়েনের বিরুদ্ধে তদন্ত কমিটি

প্রকৌশল প্রতিবেদক:
প্রকৌশল প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ৮, ২০২১ ১৭:০৬:১১  আপডেট :  আগস্ট ৯, ২০২১ ০৮:১৬:০১

দেশব্যাপী ব্যাপক আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েন শিথিলের ‘সম্পর্ক’ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।

রোববার রাতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) হায়দার আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের একজন ডিআইজিকে প্রধান করে ওই কমিটি করা হয়েছে।

আরেকটি সূত্র জানিয়েছে তদন্ত কমিটির নেতৃত্বে আছেন- পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (ট্রেনিং) মিয়া মাসুদ করিম, ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভীন এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার।

তবে কমিটি তাদের তদন্ত প্রতিবেদন কয়দিনের মধ্যে জমা দেবে তা এখনও জানা যায়নি।

প্রকৌশল নিউজ/এমআরএস