রাজধানীর মুগদা হাসপাতাল এলাকা থেকে অটো রিক্সা চালক কর্তৃক ৩ বছরের শিশু অপহরন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জানুয়ারী ২৮, ২০২৬ ২০:০৮:৫৬

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের রাস্তার পার্শ্ব থেকে তিন বছরের শিশু হিসান রহমান নিখোজ হয়েছে। এই বিষয়ে মুগদা থানায় শিশুটির মা সুমাইয়া আক্তার একটি সাধারণ ডায়েরি করেছে। যার ডায়েরি নং ১৭২৭, তারিখঃ ২৮-০১-২০২৬।

জানা যায়, আজ দুপুর ১টার দিকে মা সুমাইয়ে আক্তারের সাথে শিশুটি বাহিরে এসেছিলো। শিশুটি পানি পান করতে চাইলে মা তাকে রাস্তার পাশে একটি অটো রিক্সায় বসিয়ে রেখে পানি আনতে গেলে অটো চালক শিশুটিকে নিয়ে চলে যায়। শিশুটির বাসা সবুজবাগ থানাধীন ৬ নং রোড দক্ষিনগাঁও-এ অবস্থিত।

হারানো শিশুটির উদ্ধারের বিষয়ে তার বাবা মা প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছে। কোন সহৃদয় ব্যাক্তি শিশুটিকে পেলে তার মায়ের ০১৮৯৭৫৭৬৬৪৩ নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।