ফকিরহাটে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

মো. মাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি :
মো. মাসুদ পারভেজ, বাগেরহাট প্রতিনিধি :
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২১ ২০:৫৩:০৩

খুলনার বাগেরহাটের ফকিরহাট এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান (২৭) কে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ফকিরহাট বিশ্বরোড আট্টাকী এলাকার একটি হোটেলের সামনে থেকে মাদক কারবারী মেহেদী হাসানকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

আটককৃত মেহেদী হাসান মোল্লাহাট উপজেলা উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামের বাদল শিকদারের ছেলে। 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট বিশ্বরোড আট্টাকী এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে মাদক কারবারী মেহেদী হাসানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৩০৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও সাথে থাকা মটরসাইকেল জব্দ করা হয় বলেও জানায় র‌্যাব।