চট্টগ্রাম উত্তর বন বিভাগের ফটিকছড়িতে উচ্ছেদ অভিযানে অবৈধ দখলীদের হামলায় ৪ বন কর্মকর্তা গুরুতর আহত

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারী ১০, ২০২৬ ১৯:৪৮:৩৯

আজ ১০ জানুয়ারী শনিবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের নারায়নহাট রেঞ্জের ধুরং বিটের অধিক্ষেত্রাধীন ফটিকছড়ি উপজেলার ধুইল্যাছড়ি নামক এলাকায় সরকারি সংরক্ষিত বনভূমিতে জনৈক শাহা আলম নঈমী, হারুন মাস্টার গং কর্তৃক কথিত খানকা ও মাদ্রাসার নামে জবরদখলের অপচেষ্টায় গৃহ নির্মাণ ও পাহাড় কাটার বিরুদ্ধে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসনের পক্ষে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, এবং পুলিশসহ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জবরদখল কৃত বনভূমিতে নির্মিত রাস্তা, অস্থায়ী স্থাপনা সহহ মাদ্রাসা ইত্যাদি অপসারণ ও কর্তন করা হয়েছে।

অভিযান পরিচালনা করে ফেরার পথে দুষ্কৃতিকারী অপরাধীরা এলাকায় মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সংঘবদ্ধ করে অতর্কিতে বনকর্মীদের উপর হামলা করে। হামলার স্বীকার হয়ে ৪ জন বন কর্মকর্তা ও কর্মচারী গুরুতরভাবে আঘাত প্রাপ্ত হন। তাৎক্ষণিকভাবে তাদেরকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত বনকর্মীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।