রূপসা কলেজ নতুন আঙ্গিকে সাজানো হবে : সাবেক জেলা প্রশাসক হারুনার রশীদ

রূপসা (খুলনা) প্রতিনিধি
রূপসা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫ ১৮:১২:৫০

অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব ও নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক, বিশিষ্ট শিক্ষাণুরাগী, আঞ্জুমান মফিদুল ইসলাম আজীবন সদস্য, আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি এসএম হারুনার রশীদকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক রূপসা কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় কলেজের উদ্যোগে সংবর্ধনা, পরিচিতি পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টায় শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সংবর্ধিত অতিথি হারুনার রশীদ বলেন, ‘রূপসা কলেজ নতুন আঙ্গিকে সাজানো হবে। শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক-শিক্ষিকাদের পাঠদানে এগিয়ে আসতে হবে। রূপসা কলেজকে মডেল কলেজ হিসেবে রূপদান করা হবে। মডেল কলেজ হিসেবে রূপদান দিতে যা কিছু প্রয়োজন সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। কলেজের ভৌত কাঠামোগত পরিবর্তনের বিষয়টি আমাদের মাথায় রেখে কার্যক্রম চালিয়ে যেতে হবে। তিনি বলেন, রূপসায় বঙ্গবন্ধু বেলফুলিয়া কলেজ এর নাম পরিবর্তন করে রূপসা কলেজ নামকরণের বিষয়টিতে সৃষ্ট জটিলতা দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ একই উপজেলার মধ্যে একই নামে দু’টি শিক্ষাপ্রতিষ্ঠান এতে শিক্ষার্থীদের জটিল সমস্যায় হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ে  যোগাযোগ করে অচিরে এ ব্যাপারে সমাধান করা হবে।’

এর আগে সংবর্ধিত অতিথি এসএম হারুনার রশীদ রূপসা কলেজ গেটে পৌঁছালে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক মাওলানা মোঃ রেজাউল করিম। শুভেচ্ছা বক্তৃতা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতির বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব ও নারায়ণগঞ্জের সাবেক জেলা প্রশাসক এসএম হারুনার রশীদ। কলেজের সার্বিক বিষয় নিয়ে প্রতিবেদন পাঠ করেন সহকারী অধ্যাপক শিক্ষক প্রতিনিধি মোঃ এমদাদুল হক।

কলেজের সহকারী অধ্যাপক উদ্ধব চন্দ্র পালের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, মোঃ হাফিজুর রহমান, নৈহাটী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক শ্যামল কুমার দাস, আব্দুল হালিম মোল্লা, মোঃ শহিদুল্লাহ, নুসরাত জাহান লিলি, শেখ আরিফুজ্জামান, প্রভাষক মোঃ হুমায়ুন কবির, মোঃ শিহাব উদ্দিন, মালেক ফারাজী, মোঃ খায়রুল বাশার, সঞ্জয় কুমার ধর, ছদরুল আমিন মোল্লা, মোঃ রিপন আলী, মোঃ আক্তারুজ্জামান, গ্রন্থাগারিক রেহেনা পারভিন, প্রদর্শক রাহা গোবিন্দ লাল, প্রভাষ পাল, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, সাংবাদিক আল মাহমুদ প্রিন্স, সাপ্তাহিক খুলনা’র বাণীর বার্তা সম্পাদক এসএম আরিফুল ইসলাম রিপন, দৈনিক প্রবাহের রূপসা প্রতিনিধি মোঃ বেনজির হোসেন, উপজেলা শ্রমিক দলের সাবেক সদস্য সচিব মোঃ ইউনুস গাজী, জেলা তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম রিমন, রূপসা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম মিজানুর রহমান, সাবেক সভাপতি মোঃ আবু বক্কর, সাবেক সাজ্জাদ হোসেন লিপন, রূপসা কলেজ ছাত্রদলের সভাপতি নুরুল আমিন পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম, সহ-সভাপতি মোঃ রনি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ পিয়াস মুন্সী, ছাত্রনেতা মিদুল সরদার, মোঃ আব্দুল্লাহ প্রমুখ।