সুফল প্রকল্পের প্রায় পঞ্চাশ কোটি টাকা ভুয়া ভাউচার এর মাধ্যমে আত্মসাৎ করেন বন দস্যু ডেপুটি রেঞ্জার সরোয়ার

ছবিতে প্রদর্শিত গাড়িটি র মালিক বন দস্যু ডেপুটি রেঞ্জার সরোয়ার জাহান। কক্সবাজার উত্তরবন বিভাগে র বাকখালী রেঞ্জের দায়িত্বে থাকাকালীন সুফল প্রকল্পের প্রায় পঞ্চাশ কোটি টাকা ভুয়া ভাউচার এর মাধ্যমে আত্মসাৎ করেন। বর্তমানে তিনি সর্ব সাকুল্যে বেতন পান ৩৪ হাজার টাকা। এই বিলাস বহুল গাড়িতে তিনি চলাফেরা করেন। এই গাড়ির পিছনে মাসিক ব্যয় কমপক্ষে এক লক্ষ টাকা। ঢাকা মেট্রো ঘ১১-০৫২০ নাম্বার ল্যানকুজার গাড়িটি র মূল্য কোটি টাকার উর্ধ্বে। বনদস্য সরোয়ার জাহানের এহেন বিলাসবহুল জীবনযাপন খোদ প্রধান বন সংরক্ষকের জীবনযাত্রা র মান কেও হার মানায়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি তদন্ত টিম হলেও দীর্ঘ দেড় বছরে তদন্ত রিপোর্টটি আলোর মুখ দেখেনি। সচিব প্রধান বন সংরক্ষক চট্টগ্রাম বনাঞ্চলের বন সংরক্ষক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত থাকলেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রয়েছেন। ছবি- আজকের সংবাদ
