মরহুম প্রকৌশলী শফিকুল ইসলাম স্মরনে শোকসভা ও দোয়া মাহফিল

ডুয়েট ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও তিতাস গ্যাসের জিএম মরহুম প্রকৌশলী শফিকুল ইসলামের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সোমবার (২৬ মে) বিকেল ৩ টায় শেওড়াপাড়া মেহফিল কনভেনশন হলে ডুয়েটিয়ানের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুয়েট ছাত্র সংসদের প্রথম নির্বাচিত জিএস প্রকৌশলী এম এ সালাম খান। সঞ্চালনায় ছিলেন উত্তরাঞ্চল ইঞ্জিনিয়ার্স ফোরাম এর সাধারণ সম্পাদক প্রকৌশলী মন্নুর আহমেদ।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, প্রকৌশলী মকবুল হোসেন মুকুল,ডুয়েট ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী এস এম আলী আকবর, মরহুম প্রকৌশলী শফিকুল ইসলামের ছোট ভাই অধ্যক্ষ নজরুল ইসলাম খান, প্রকৌশলী মো: জাকির হোসেন, প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রকৌশলী মুজিবুর রহমান কাজল,প্রকৌশলী ড: শেখ আবু রেজা, প্রকৌশলী বেনজীর আহমেদ, প্রকৌশলী আবু মোঃ সাজ্জাদ,প্রকৌশলী সাজ্জাদ মিলন, প্রকৌশলী জাবেদ,প্রকৌশলী ফজলার রহমান, প্রকৌশলী আবু সাঈদ, প্রকৌশলী আয়নুল হক জেমস, প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৌশলী আমিনুল ইসলাম রিমন, প্রকৌশলী লিয়াকত আলী, প্রকৌশলী আলমগীর মিয়া,প্রকৌশলী নাজমুল হকসহ ডুয়েটের দুই শতাধিক প্রকৌশলী ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সভাপতি শফিকুল ইসলাম।
আলোচনা সভা শেষে মরহুম প্রকৌশলী শফিকুল ইসলামের বিদ্রোহীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
