পাইকপাড়া সরকারি কর্মকর্তা- কর্মচারী আবাসনে হারুন- হুমায়ুন- মুশফিক প্যানেলকে বিজয়ী ঘোষণা

মিরপুর পাইকপাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসনে হারুন -হুমায়ুন - মুশফিক প্যানেলকে বিজয়ী ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ৩৭ সদস্য বিশিষ্ট প্যানেলকে বিজয় ঘোষণা করেন। শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে তাদের শপথ গ্রহণ করান নির্বাচন কমিশন।
এর আগে নির্বাচনকে কেন্দ্র করে ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। সেখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আকরাম হোসেন। শুক্রবার (১৬ অক্টোবর) নির্বাচন হওয়ার কথা থাকলে অন্য কোন প্রার্থী মনোনয়নপত্র না উঠানোর কারণে নির্বাচন কমিশন একক প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন। পরে শনিবার রাত আটটায় কর্মকর্তা - কর্মচারী আবাসনের কমিউনিটি সেন্টারে ২য় তলায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার আকরাম হোসেনের সভাপতিত্বে ও নির্বাচন কমিশনের সদস্য শামসুল আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন দুলু, দারুস সালাম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আবু সায়েম মন্ডল, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ওয়াজী উদ্দিন, দারুস সালাম থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ এম ইমরান, যুগ্ম আহ্বায়ক সাইফুন নবী খালেদ, মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিমুল্লাহ মজুমদার, ১২ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন খোকা, মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, দারুস সালাম থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মর্তুজা আলি মিলন, মিরপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি অনিক,বিএনপি নেতা সরোয়ার আলম রনি, নির্বাচন কমিশনের সদস্য আনোয়ার হোসেন,ববি আক্তারসহ সকল সদস্য।
এছাড়াও উপস্থিত ছিলেন আজিবর, রফিক, মুন্না , সজল, আলাউদ্দিন, সুমন দেবনাথ ও ৮ টি ভবনের সকল এলোটিবৃন্দ।
৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হাসিবুল হাসান, জাহাঙ্গীর আলম, তোজাম্মেল হক, ফজলুল হক লস্কর, নাসির উদ্দিন, ফাতেমা আক্তার, ওবায়দুল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন, শাহাবুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক স্বর্ণা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক কবির হোসেন, সহ অর্থ সম্পাদক সোলেমান, দপ্তর সম্পাদক লায়লা আরজুমান, সহ দপ্তর আল রহমান, প্রচার প্রকাশনা সম্পাদক রবিউল ইসলাম, সহ প্রচার রাবেয়া খাতুন, মহিলা বিষয়ক সম্পাদক মেরিনা খাতুন, সমাজকল্যাণ সম্পাদক রাবেয়া খাতুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আসমা সুলতানা।
