হাটহাজারী রেঞ্জের সর্তা বন বিটের সংরক্ষিত বনের গাছ কাটার সময় আটক ১

আজ শনিবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো:সাইফুল ইসলাম এর নেতৃত্বে সর্তা বিট এর বিট কর্মকর্তা মো: আইয়ুব আলী মন্ডল ও সঙ্গীয় স্টাফসহ হাটহাজারী রেঞ্জাধীন সর্তা বন বিটের মগঘাটা ব্লকের সংরক্ষিত বনের পোড়াঘোনা নামক এলাকায় পৌঁছালে গাছ কাটার শব্দ শোনা যায়।
টহলটিম গাছ কাটার শব্দের উৎসের দিকে অগ্রসর হতেই ৪-৫ জনের সঙ্গবদ্ধ গাছ চোরের কেউ দন্ডায়মান আকাশমনি গাছ কাটছে কেউবা পূর্বে কর্তিত গাছ ছেঁ করাত দিয়ে সেকশন দিতে দেখা যায়। এমতাবস্থায় আসামীদের ধৃত করার উদ্দেশ্যে ঝাপিয়ে পড়ে হাতে নাতে ১ জন আসামী ধৃত করে এবং বাকী ৪ জন আসামীকে নামে ধামে সনাক্ত করা সম্ভব হয়।
পরবর্তীতে ঘটনাস্থল হইতে আসামীদের ফেলে যাওয়া ১৭ টু:=৩৮.৮১ ঘনফুট আকাশমনি গোলকাঠ জব্দ করা হয় এবং ১ টি করে ছেঁ করাত ও কুড়াল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সর্তা বিট অফিস হেফাজতে রাখা হয়। ধৃত আসামী যথা সময়ে কোর্ট এ সোপর্দ করাসহ পি,ও,আর বন মামলা দায়ের করা হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী সফল অভিযানের জন্য রেঞ্জ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং সকলকে সংরক্ষিত বন ও সৃজিত বন বাগানে বেশি বেশি টহল জোরদার করার নির্দেশ প্রদান করেন।
