চট্টগ্রাম বন সংরক্ষকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান

গতকাল চট্টগ্রাম বন সংরক্ষকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান করা হয়। জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ এ মনোনীত হন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম এবং চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক কার্যালয়ের গাড়ী চালক মো: রমিজ উদ্দিন ও চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী রতন কুমার পাল।
কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে সম্মামনা স্মারক, সম্মামনা পত্র ও চেক বিতরন করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগ, কক্সবাজার উত্তর ও দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাগন।
