গনপুর্ত অধিদপ্তরের দুনীতির বর পুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদ অবসর কে সামনে রেখে লাগামহীন দুনীতি মাধ্যমে নিজের আখের গোছাতে ব্যস্ত

স্বৈরাচারী পতিত হাসিনা সরকারের দোসর গনপুর্ত অধিদপ্তরের দুনীতির মহা নায়ক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদ অবসর কে সামনে রেখে নিজের আখের গোছাতে ব্যস্ত সময় পার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুনীতির মাস্টার মাইন্ড ও কমিশন বানিজ্যর হোতা কোটি টাকার সম্পদ গড়ে নির্বিঘ্নে অবসরে যাচ্ছে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদ—এমন গুরুতর অভিযোগে এখন তোলপাড় চলছে গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরে সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মাঝে। আগামী ডিসেম্বরে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার প্রাক্কালে তার বিরুদ্ধে দীর্ঘ চাকরিজীবনে টেন্ডার সিন্ডিকেট, কমিশন বাণিজ্য, কাজ না করে শতভাগ বিল উত্তোলন এবং জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তথ্য জালিয়াতির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই বিপুল অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং তার পেনশন ও অবসরকালীন সব সুবিধা বাতিলের দাবিতে গত ১৬ নভেম্বর (দুদক) চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ফরহাদ নামে এক সচেতন নাগরিক।
খোঁজ নিয়ে আরও যানা জায়, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই-এম জোন) মো. কায়কোবাদ নিজ দপ্তরে ‘ক্যাশিয়ার’ নামে পরিচিত। সহকর্মী প্রকৌশলী ও ঠিকাদারদের অভিযোগ, সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলম, পরবর্তীতে মোহাম্মদ শামীম আখতার এবং বর্তমান প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান তিন জনেরই অত্যন্ত আস্থাভাজন হিসেবে তিনি দপ্তরে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন বলে একাধিক সুত্রে যানা গেছে।
বিগত স্বৈরাচারী পতিত লীগ সরকারের দাপটে তছনছ অনিয়ম দুনীতি চালিয়ে গেছেন দেদারসে। লীগ সরকারের আমলে দলীয় ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তিনি উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া ব্যাহত করে নির্দিষ্ট পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়ে বরাদ্ধের বিপরীতে সিংহ ভাগ টাকা ভাগবাটোয়ারা করে নিজের আখের গুছিয়ে লাগামহীন দুনীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে আজকের সংবাদ কে জানান সাধারণ কর্মকর্তারা।
তাঁরা আরও জানান দপ্তরের একাধিক কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদার জানান, প্রতিটি উন্নয়ন কাজের মোট বরাদ্দের ৪ থেকে ৫ শতাংশ হারে কমিশন আদায় করেছেন দুনীতিবাজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদ। তাদের তথ্য অনুযায়ী, একটি সার্কেলের এক অর্থবছরের মোট কাজের ৫ শতাংশ ধরলেই তার বার্ষিক অবৈধ আয়ের পরিমাণ দাঁড়ায় কয়েক কোটি টাকায়। এর আগে সাবেক প্রধান প্রকৌশলী আশরাফুল আলমের নাম ভাঙিয়ে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ায় ‘ক্যাশিয়ার’ উপাধিটি তার নামের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়। দুদক আশরাফুল আলমের বিরুদ্ধে অনুসন্ধান চালালেও তার ঘনিষ্ঠ সহযোগী কায়কোবাদ রহস্যজনকভাবে ধরাছোঁয়ার বাইরে থেকে যান অদৃশ্য অজানা শক্তির বলে।
দুনীতির মাস্টার মাইন্ড খ্যাত মো. কায়কোবাদ নিজের অবৈধ সম্পদ ও দুর্নীতির আসল পরিচয় গোপন রাখতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দলিলেও জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তিনি এনআইডিতে নিজের প্রকৃত ও স্থায়ী ঠিকানা গোপন রেখে সরকারি কোয়ার্টারে থাকাকালীন সময়ের ঠিকানা ব্যবহার করে আইন প্রয়োগকারী সংস্থাকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়েছেন।
এছাড়াও, কায়কোবাদের নিয়ন্ত্রণাধীন সার্কেলের একাধিক নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে কাজ না করেই শতভাগ বিল তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। বিশেষ করে নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমার দাসের বিরুদ্ধে কাজ না করে বিল তোলার বিষয়ে মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ গণপূর্ত সচিবের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অধীনস্থ কর্মকর্তাদের এমন অনিয়মে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কায়কোবাদের প্রত্যক্ষ মদদ ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ কর্মকর্তা দের নিকট।
সরকারি বেতন স্কেলের সঙ্গে মো. কায়কোবাদের জীবনযাত্রা ও সম্পদের তুলনা করলে আকাশ-পাতাল অসংগতি চোখে পড়ে। দুদকের অভিযোগপত্র এবং সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা ও নিজ এলাকায় নিজের এবং আত্মীয়-স্বজনের নামে-বেনামে তিনি বিপুল সম্পদ গড়ে তুলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মোহাম্মদপুরে বিলাসবহুল ফ্ল্যাট রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের ‘এ’ ব্লকের ১০/১০ নম্বর বাড়িতে (‘আমেনাস ড্রিম’ ভবন) প্রায় ৩ হাজার ৫০০ বর্গফুটের একটি আলিশান ফ্ল্যাট, যার আনুমানিক বাজারমূল্য ৫ থেকে ৭ কোটি টাকা।
শেরপুরে শত বিঘা জমি ও মৎস্য খামার নিজ জেলা শেরপুরে নামে-বেনামে প্রায় শত বিঘা আবাদি জমি এবং বিশাল আকারের একাধিক মাছের ঘের বা মৎস্য খামার। রাজধানী বনানী, উত্তরা ও ধানমন্ডিতে সম্পত্তি ঢাকার অভিজাত এলাকা বনানীতে ২টি, উত্তরায় ২টি এবং ধানমন্ডিতে ১টিসহ একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও প্লট। পূর্বাচল ও ধামরাইয়ে স্থাবর সম্পদ পূর্বাচল (আমুলিয়া প্রজেক্ট) এলাকায় ৩০ থেকে ৪০ কাঠা মূল্যবান জমি এবং ঢাকার ধামরাইয়ে একটি ১০ তলা ভবন। বিলাসবহুল গাড়ি ও বেনামি সম্পদ ব্যক্তিগত ও পারিবারিক চলাচলের জন্য ব্যবহৃত নতুন মডেলের টয়োটা এক্সিও গাড়ি (চালকের নাম আল আমিন)। এর বাইরেও ঘনিষ্ঠজনদের নামে আরও বিপুল বেনামি সম্পদ রয়েছে নাকি তার। এত সম্পদশালী হলেন কোন পথে অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদ।
আগামী ডিসেম্বরে চাকরি থেকে অবসরে যাওয়ার কথা রয়েছে এই কর্মকর্তার। সংশ্লিষ্টদের আশঙ্কা, শত কোটি টাকার সম্পদ গড়ে নির্বিঘ্নে অবসরে যাচ্ছে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদ—যাতে তিনি অবসরের পর সব সরকারি সুবিধা নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারেন। এ অবস্থায় দুদকে জমা দেওয়া আবেদনে অভিযোগকারীর পরিচয় গোপন রাখার পাশাপাশি কায়কোবাদের পুরো চাকরিজীবনের দুর্নীতি তদন্ত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার পেনশন ও অবসরকালীন সব আর্থিক সুবিধা বাতিলের জোর দাবি জানানো হয়েছে। উত্থাপি অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. কায়কোবাদের , শত কোটি টাকার সম্পদ গড়ে অবসরে যাচ্ছেন অবসর নির্বিঘ্নে হওয়ার এমন নজির যেন স্থাপিত না হয়, সেজন্য দুদক ও মন্ত্রণালয়ের অবিলম্বে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া জরুরি।
