সাভারে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
আপেল মাহমুদ, সাভার
প্রকাশিত: আগস্ট ২, ২০২২ ০০:১২:০১

সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১ আগষ্ট) সোমবার বেলা ১১টায় সাভার উপজেলা পরিষদের হল রুমে এই সভা সম্পন্ন হয়।
কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে প্রস্তুতি সভার সূচনা করা হয়।কোরআন তিলাওয়াত করেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী মোঃ আঃ বাতেন।সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের বিভিন্ন কর্মসূচীর দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন,সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লিয়াকত হোসেন,আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহম্মেদ,সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানা,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম,ঢাকা জেলা (উত্তর) সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা,সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল,বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফ আহমেদ, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হাসান, সাভার উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফিরোজ কবির প্রমূখ সহ উপজেলা আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।
