ইউপি চেয়ারম্যান রকিব এর উদ্দ্যোগে দুই যুগ পর রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থ্যা পেলেন এলাকাবাসী
আপেল মাহমুদ, সাভার
প্রকাশিত: জুলাই ১, ২০২২ ২৩:১৬:৫২

সাভার উপজেলার আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রকিব আহম্মেদ এর উদ্দ্যোগে বেগুনবাড়ী এলাকায় ৫ ও ৬ নং ওয়ার্ডের জনগন প্রায় দুই যুগ পর রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থ্যা পেলেন।আজ(১ জুলাই) শুক্রবার দুপুরে উক্ত রাস্তা এবং ড্রেনেজ কাজের উদ্বোধন করা হয়।এ সময় ইউপি চেয়ারম্যান রকিব আহম্মেদ বলেন,বিগত দিনে আমার দাদা মরহুম বশির উদ্দিন আহম্মেদ আমিন বাজার ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন তারপর আমার বাবা মরহুম মফিজ উদ্দিন আহম্মেদ এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তারপর আমি চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় সাবেক চেয়ারম্যান ও বর্তমান ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি কফিল উদ্দিন ও আনোয়ার হোসেন আমার পরিবারের উপর ঈর্ষান্বিত হয়ে আমিন বাজার ইউনিয়নে বিভিন্ন জায়গায় রাস্তা ও ড্রেনের কাজ করলেও এই বেগুনবাড়ী এলাকায় কোনো প্রকার কাজ করেন নাই।বিগত দিনে উক্ত ওয়ার্ডের মেম্বারগন এই রাস্তা ও ড্রেনের জন্য স্কিম জমা দিয়েও কোনো প্রকার সুফল পায় নাই।তারা যখনই জানতে পেরেছেন এই স্কিম আমার বাড়ীর রাস্তা ও ড্রেনের জন্য জমা দেওয়া হয়েছে সাবেক চেয়ারম্যানরা তখনই কোনো কারন ছাড়াই এই স্কিম বাতিল করে দিয়েছে।আমি বেগুনবাড়ী এলাকাবাসীর কাছে ক্ষমাপ্রার্থী আমার পরিবারের কারনে তারা দীর্ঘ দুই যুগ রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থা থেকে বিতারিত হয়েছে।তারপর ও উক্ত এলাকাবাসী আমার পাশে থেকে তাদের মূল্যবান ভোট দিয়ে এইবার আমাকে আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছেন।সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজীব এর দিকনির্দেশনায় এবং উপজেলা নির্বাহি কর্মকর্তা মাজহারুল ইসলামের সহযোগীতায় আমার নির্বাচনী ওয়াদা অনুযায়ী এই বেগুনবাড়ী এলাকার রাস্তা এবং ড্রেনের কাজ শুরু করেছি।এ সময় তিনি আরো বলেন,আমি রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করতে যেয়ে দেখি প্রায় দুই যুগ আগে আমার বাবা মরহুম মফিজ উদ্দিন আহম্মেদ এর করা রাস্তার (এম এন্ড কোং) নামক ইট পাওয়া যায়।এতে প্রমানিত হয় যে বেগুনবাড়ী এলাকায় বিগত দুই যুগে এই রাস্তা ও ড্রেনের কোনো প্রকার সংস্কার হয় নাই।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,আমিন বাজার ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম মোল্লা,৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম,৮নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা বেপারী প্রমূখ সহ উক্ত এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
