সাভারে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব,ঐতিহ্য ও সংগ্রামের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।গতকাল (২৩ জুন) বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় সাভার উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদের হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল এর মধ্য দিয়ে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।এই আয়োজনের সার্বিক সহযোগীতা এবং তত্বাবধায়নে ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ত্রান ও দূযোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা,এনামুর রহমান এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাসুদ চৌধুরী,সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লিয়াকত হোসেন,আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রকিব আহম্মেদ,কাউনিাদয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,ঢাকা জেলা (উত্তর) সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা,সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল,ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী বাতেন,বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আরিফ আহমেদ,সাভার পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ান প্রমূখ সহ উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মিরা।
