পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া ফোন উদ্ধার

প্রকৌশল প্রতিবেদক:
প্রকৌশল প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ১৯, ২০২১ ০৯:০১:৪৪  আপডেট :  জুলাই ১৯, ২০২১ ০৯:১২:২৫

দীর্ঘদিন পর অবশেষে উদ্ধার করা হয়েছে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোন।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

এর আগে গত ৩০ মে রাজধানীর বিজয় স্মরণী মোড়ে মন্ত্রীর হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী।

সে সময় মন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, রোববার বিজয় স্মরণীর সিগনালে মন্ত্রী গাড়ির মধ্যে বসে ফোনে কথা বলছিলেন। এ সময় মন্ত্রীর গাড়ির জানালা খোলা ছিল। এই সুযোগে ছিনতাইকারী মোবাইল নিয়ে যায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কাফরুল থানায় জিডি করা হয়।

প্রকৌশল নিউজ/এমআরএস