আর্মি এমপি ইউনিটের দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকাশিত: জুলাই ১১, ২০২১ ১৩:১৪:৩৭  আপডেট :  জুলাই ১১, ২০২১ ১৩:২৬:৩৯

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন গরীব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করে  সেনাসদরের এজি’র শাখার পিএস পরিদপ্তর এর সার্বিক তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রোববার ঢাকা ক্যান্টনমেন্টের  আশেপাশের এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর মিলিটারি পুলিশ (এমপি) ইউনিট। এসময় ঢাকা সেনানিবাস, বনানী এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকার ১০০টি গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়। 

ইউনিটের সকল পদবীর সদস্যদের নিজেদের সঞ্চিত রেশনের টাকায় এই ত্রাণ বিতরণ-অভাবী, দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সেনাবাহিনীর একটি ক্ষুদ্র প্রয়াস।

উল্লেখ্য যে, করোনাকালে চলতি বছরের জানুয়ারি থেকে এই ইউনিট ২০০টি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে।  ভবিষ্যতেও এই ইউনিট তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আইএসপিআর জানায়।  উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, প্রভোষ্ট মার্শাল, মিলিটারি পুলিশ কোর এবং আর্মি এমপি ইউনিট এর অধিনায়ক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।