লকডাউন বাড়ছে, ফের গণপরিবহন বন্ধের পরিকল্পনা

প্রকৌশল নিউজ :
প্রকৌশল নিউজ :
প্রকাশিত: মে ১৫, ২০২১ ১৬:৩২:০২  আপডেট :  মে ১৫, ২০২১ ১৬:৩৬:৩৪

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমোণ প্রতিরোধে চলমান বিধি-নিষেধের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান এবিষয়ে আগামী রোববার প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, পরিস্থিতির বিবেচনায় ও ভারতের অবস্থা দেখে বাড়তি সতর্কতার অংশ হিসেবে এই বিধি-নিষেধ বাড়ানো হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, এখন যেমনভাবে বিধিনিষেধ চলছে, তেমন করে আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। কাল এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত এবং প্রজ্ঞাপন জারি হতে পারে।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামীকাল রোববার শেষ হওয়ার কথা।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, এই বিধি-নিষেধের মধ্যে গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। দোকান-পাট শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এপ্রিলের শুরুতে দেশের করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বেড়ে যায়। সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধি-নিষেধ দেওয়া হয়। কিন্তু মানুষের উদাসীনতা কারণে পরবর্তীতে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ।

মেয়াদ শেষ হয় ২১ এপ্রিল মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরে সেটি দুই দফা বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। তবে এবার ভারতে করোনাভাইরাসে সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির কথা বিবেবচনা করে আরেক দফায় বাড়ছে লকডাউন।