বিএডিসি’র দুনীতির বর পুত্র পিডি শফিকুলের নেতৃত্বে চলছে বহুমুখী দুর্নীতি ও কারসাজির মাধ্যমে হরিলুট

বিএডিসির অধিনে ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদার করন প্রকল্পের আওতায় সকল উন্নয়ন কর্মকাণ্ড মুখ থুবড়ে পড়েছে প্রকল্পের পিডি শফিকুলে আর্থিক অনিয়ম দুনীতি কারণে। দুনীতির ও ভুয়া বিল ভাউচারের মাস্টার মাইন্ড পিডি শরিফুল ইসলামের বিরুদ্ধে আর্থিক দুনীতি অভিযোগ থাকলেও এখনো বহাল তবিয়তে টেন্ডারের মাধ্যমে কমিশন বানিজ্য চালিয়ে যাচ্ছেন দের্দাচ্ছে। তাঁর বেপরোয়া দুনীতির কারণে বিএডিসির সুনাম খুন্ন হচ্ছে বলে একাধিক কর্মকর্তার আজকের সংবাদ কে জানান।
সুত্রে আরও জানা জায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর ‘ডাল ও তৈলবীজ’ প্রকল্পে বীজ এবং কৃষি যন্ত্রপাতি কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত, পিডি শফিকুলে লাগামহীন দুনীতির কারণে। তাঁর বিরুদ্ধে প্রধান অনিয়ম ও অভিযোগসমূহ: বীজ কেনাকাটায় অনিয়ম,বাজারমূল্যের চেয়ে অনেক বেশি দামে নিম্নমানের বীজ কেনা হয়েছে এবং সেই বীজ কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর প্রভাবে বিভিন্ন অঞ্চলের কৃষকরা জমিতে কাঙ্ক্ষিত ফলন পাননি বলে একাধিক সুত্রে জানা জায়। কৃষি যন্ত্রপাতি ক্রয়ে দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে ব্যাপক হারে, অতি নিম্নমানের কৃষিসামগ্রী কেনা কাটা সহ বিভিন্ন ভাবে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থগুপ্ত ভাউচারের মাধ্যমে।
খোঁজ নিয়ে আরও যানা গেছে, প্রকল্পটির আওতায় কৃষি যন্ত্রপাতি কেনার সময় প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য বা বেশি খরচ দেখানো হয়েছে। শুধু মাত্র পিডির আর্থিক সুবিধার কারনে ডুবতে বসেছে প্রকল্পের আওতায় বিএডিসির উন্নয়ন আকাঙ্খা। পিডির সংশ্লিষ্টতা ও প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক (পিডি) তথা বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক নুরুল ইসলাম এবং বর্তমান পিডি শফিকের নেতৃত্বে চলছে হরিলুট। এছাড়াও প্রকল্পের সহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে এসব কেনাকাটায় কারসাজি ও দুর্নীতির অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে আরও যানা জায়, মাদারীপুর ডাল গবেষণা কেন্দ্রে শেড নির্মাণেও দুর্নীতির মাধ্যমে তাদের মনোনীত ঠিকাদার দের কাজ পাইয়ে দিয়ে নাম মাত্র কাজ করে সমূদয় টাকা আত্মসাৎ করছে পিডি ও তাঁর সিন্ডিকেট বাহীনি।
ফলশ্রুতি: সরকারের কোটি কোটি টাকা ব্যয় হলেও নিম্নমানের বীজ ও কারসাজির কারণে ডাল ও তৈলবীজের উৎপাদন বৃদ্ধির মূল লক্ষ্য ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন। বিএডিসির পিডি শফিকুলের দুনীতির কারনে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে প্রকল্পের কর্যক্রম।
সূত্রে জানা গেছে, প্রকল্পের পটভূমিতে উল্লেখ করা হয় বাংলাদেশে কৃষি জমির পরিমাণ মোট ভূমির ৭০ দশমিক ২ শতাংশ। মাথাপিছু কৃষি জমির পরিমাণ ১২.৫ শতক। প্রতি বছর শূন্য দশমিক ৫৬ শতাংশ হারে কৃষি জমি অকৃষি জমিতে রূপান্তরিত হচ্ছে,অথচ উন্নয়নে বিপরীত চিত্র শূন্যের কোঠায়। অতি নিম্নমানের বিজক্রয় ও বিতরণে কৃষিকরা স্বাভাবিকভাবে ফসলের উৎপাদন কমে যাবে বলে মনে করেন একাধিক কৃষকরা।
ডিপিপি অনুযায়ী ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ (২য় পর্যায়) প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ২৬৫ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ২৪ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়িত হবে। চার বছর মেয়াদি এই প্রকল্প ৮টি বিভাগের ৪২টি জেলার ২০০টি উপজেলা এবং দুটি সিটি করপোরেশনে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ এবং কৃষকের মাঝে বিতরণ ও সরবরাহের মাধ্যমে বীজের চাহিদা পূরণ করে ডাল এবং তৈলবীজ ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। অথচ পিডির আর্থিক দুনীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পের আওতায় সকল উন্নয়ন মুলক কর্মকাণ্ড।যা সরেজমিনে তদন্ত করলে থলের বিরাল বেরিয়ে আসবে বলে মনে করেন বিএডিসির সাধারণ কর্মকর্তারা।
