নিম্নমানের বীজ আমদানিতে সর্বশান্ত কৃষকরা
বিএডিসির ধানগম ভুট্টা প্রকল্পের পিডি হুমায়ূন কবিরের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি লুটপাটের অভিযোগ

কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-র ‘ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন’প্রকল্পের অধিনে কেনাকাটায় ব্যপক আর্থিক অনিয়ম দুনীতির অভিযোগ পাওয়া গেছে পিডি মোঃ হুমায়ূন কবিরের বিরুদ্ধে। নজির বিহীন দুনীতি কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পের আওতায় সকল উন্নয়ন কর্মকাণ্ড। সুত্রে যানা জায়, প্রকল্পের আওতায় প্রায় ৪৭৪ কোটি ৬৮ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধিনে। তবে এই প্রকল্পের আওতায় আমদানি করা হাইব্রিড ভুট্টাবীজের মজুত, গুণগত মান এবং সংরক্ষণ নিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও অদৃশ্য শক্তি কারণে সেই সকল অভিযোগ আলোর মুখ দেখেনি আজও পর্যন্ত। বীজের গুণগত মান নিয়ে প্রশ্ন: অভিযোগ রয়েছে যে আমদানিকৃত ভুট্টাবীজের অঙ্কুরোদ্গম (এবৎসরহধঃরড়হ) ক্ষমতা মাত্র ৫০ থেকে ৬০ শতাংশ ছিল, যা নির্ধারিত মানের তুলনায় অনেক কম। মজুতে গরমিল: প্রকল্পটির আওতায় ১৭ কিউবিক টন বা নির্দিষ্ট পরিমাণে আমদানি করা ভুট্টার বীজের মজুত ও হিসেবে গরমিল পাওয়া গেছে বলে একাধিক সুত্রে আরও জানা গেছ। প্রকল্পের আওতায় আনুষ্ঠানিক খাতে কেনা কাটার নামে ভুয়া বিল ভাউচার বানিয়ে হাতিয়ে নিচ্ছেন বিপুল পরিমাণ অর্থ প্রকল্প পরিচালক হুমায়ূন কবির। তাঁর নেতৃত্বে চলছে কমিশন বানিজ্য, প্রকল্পের আওতায় ভুট্টার বীজ আমদানির ক্ষেত্রে ব্যপক কারচুপির আশ্রয় নেওয়া হয়েছে শুধু মাত্র পিডির আর্থিক দুনীতি কারণে।
সুত্র মতে ক্রয়াদেশ ও মজুত কৃত ১৭৮ টনের মজুত কীভাবে ২৬৩ টন দেখানো হয়েছে কিংবা ৮৫ টনের হদিস নিয়ে প্রশ্ন উঠেছে বিএডিসির সাধারণ কর্মকর্তা কর্মচারীদের মাঝে। এই বিষয়ে প্রকল্প পরিচালকের ভূমিকা ও এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে চলছে হরিলুট। এসব বিষয়ে স্বচ্ছতা ও সঠিক তদন্তের দাবি উঠেছে। উক্ত প্রকল্পের ব্যাপারে নির্দিষ্ট কোনো খাতের বিপরীতে অতিরিক্ত বরাদ্দ নিয়ে খরচের নামে ভুয়া বিল ভাউচারে বিপরীতে অর্থ আর্থসাৎ এর নামে হচ্ছে টা কি? তথ্য বলছে অডিট রিপোর্ট অনেক গড়মিল পাওয়া গেছে অথচ একই কায়দায় অতিনিম্নানের বীজ ক্রয়ের কারণে কৃষকর কাঙ্ক্ষিত ফলন থেকে বঞ্চিত হচ্ছে। সাধারণ কৃষকরা ক্ষতির আশংকায় পথে বসছেন সর্ব শান্ত হয়ে পরেছেন বলে একাধিক জেলার কৃষকরা আজকের সংবাদ কে জানান। প্রকল্পে মজুত ও বীজের মান নিয়ে প্রশ্ন, স্বচ্ছতার দাবি করেন তারা।
কৃষকের কাছে মানসম্মত বীজ পৌঁছে দিতে ৪৭৪ কোটি ৬৮ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। তবে প্রকল্পের আওতায় আমদানি করাব বিষয়ে কারচুপির মাধ্যমে কোটি কোটি টাকার বিনিময়ে অতিরিক্ত নিম্নমানের বীজের আমদানিতে প্রকল্পের কর্যক্রম মুখ থুবড়ে পড়েছে প্রকল্পের আওতায় সকল উন্নয়ন মুলক কর্মকাণ্ড। প্রকল্পটির মূল উদ্দেশ্য দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা জলবায়ু সহনশীল এর মাধ্যমে কৃষক দের স্ব নির্ভর করে আর্থিক সুবিধা ভোগী করে তোলার কিন্তু দুঃখের বিষয় পিডির আর্থিক দুনীতির কারণে সরকারের ইচ্ছা বিফলে গেছে। বিএডিসির একাধিক কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে আজকের সংবাদ কে জানান বিএডিসির ভুট্টাবীজের আমদানি মধ্যে ৮৫ টনের হদিস মিলছে না, সেই বীজ ষ্টোকে মজুদ নেই, তাহলে এই বিপুল সংখ্যক বীজ গেলো কোথায়? আমদানির সময় বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ছিল ৫০ থেকে ৬০ শতাংশ, বিএডিসির ভুট্টাবীজে অনিয়মের অভিযোগ ১৭৮ টনের মজুত কীভাবে ২৬৩, তথ্য অনুযায়ী, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ছিল ৫০ থেকে ৬০ শতাংশ, অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে ভারত থেকে বি-৩৩৫৫ জাতের হাইব্রিড ভুট্টাবীজ আমদানির জন্য ৩০০ মেট্রিক টনের কার্যাদেশ দেওয়া হয়।
কার্যাদেশ প্রদান কৃত ঘুষের বিনিময়ে অতিরিক্ত দরদাতাকে কার্যাদেশ প্রদান করে পিডি, যে কারণে সরকারের অতিরিক্ত কয়েক কোটি টাকা গচ্চা গেছে। কার্যাদেশ কৃত ঠিকাদারি ভারত থেকে প্রথম চালানে দেশে আসে ২০০ মেট্রিক টন। কিন্তু বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কম থাকায় কৃষক ও ডিলারদের মধ্যে তা বিক্রিতে বিপাকে পড়ে কর্তৃপক্ষ। একপর্যায়ে তৎকালীন কৃষি সচিবের হস্তক্ষেপে বাকি ১০০ মেট্রিক টন আমদানি বন্ধ করা হয় বলে জানা জায়। এখানেই প্রথম প্রশ্ন, আমদানির আগে বীজের গুণগত মান যাচাইয়ের দায়িত্বে কারা ছিলেন? নির্ধারিত মান নিশ্চিত না করেই কীভাবে এত বিপুল পরিমাণ বীজ আমদানির অনুমোদন দেওয়া হলো? বীজের মান নিয়ে আপত্তি ওঠার পরও দেশে আসা ২০০ টনের দায়ভার কে নেবে? ২০০ টন আমদানি, বিক্রি মাত্র ২২ টন: অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ভারত থেকে আমদানি করা ২০০ মেট্রিক টন বীজের মধ্যে বিক্রি হয়েছে মাত্র ২২,২৫ মেট্রিক টন। অবিক্রীত রয়েছে ১৭৮ মেট্রিক টন। ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রকল্পের পিআইসি সভায় বিষয়টি আলোচনায় উঠে আসে। সেখানে অবিক্রীত বীজ পরবর্তী মৌসুমে সংরক্ষণ করে বিক্রির পরিকল্পনার কথা জানানো হয়েছিল বলে উল্লেখ রয়েছে। অভিযোগের আলোকে, আমদানির সময় বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা ছিল ৫০ থেকে ৬০ শতাংশ, যেখানে সংশ্লিষ্ট অভিযোগে ন্যূনতম মান ৮০ শতাংশ উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন গুদামে সংরক্ষণের পর সেই হার আরও কমে ৩৫ থেকে ৪০ শতাংশে নেমে আসার অভিযোগও রয়েছে। প্রশ্ন হচ্ছে, নির্ধারিত মানের নিচে অঙ্কুরোদ্গম ক্ষমতাসম্পন্ন বীজ কীভাবে সরকারি প্রকল্পের আওতায় আমদানি ও সংরক্ষিত হলো? কৃষকের জমিতে এমন বীজ ব্যবহারের ফলে উৎপাদন ব্যাহত হলে তার দায় কে নেবে? সরকারি অর্থে কেনা বীজ বিক্রি না হওয়া এবং গুদামে পড়ে থেকে কার্যকারিতা হারানোর আশঙ্কা তৈরি হওয়া-দুটিরই জবাবদিহি প্রয়োজন।
একাধিক কর্মকর্তারা আজকের সংবাদ কে জানান , অবিক্রীত বীজের উল্লেখযোগ্য অংশ ঠাকুরগাঁও ও চুয়াডাঙ্গা গুদামে সংরক্ষিত রয়েছে। এসব গুদামের বীজের ব্যাচ নম্বর, জাতের বিশুদ্ধতা, সংরক্ষণের তাপমাত্রা ও আর্দ্রতা এবং বর্তমান অঙ্কুরোদ্গম ক্ষমতা যাচাই না করে নতুন করে একই জাতের বীজ কেনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। নিম্নমানের বীজে অন্য জাত মেশানোর অভিযোগ: এই প্রকল্প ঘিরে সবচেয়ে উদ্বেগজনক অভিযোগগুলোর একটি হলো, নিম্নমানের বি-৩৩৫৫ জাতের বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এর সঙ্গে দেশীয় হাইব্রিড ভুট্টাবীজ মেশানো হয়েছে। ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক মনোয়ারুল ইসলামের মাধ্যমে এ কাজ করার অভিযোগ তোলা হয়েছে।
২০২৬ সালের ৮ অক্টোবর অনুষ্ঠিত বোরো, ধান, গম ও ভুট্টাবীজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রাক্সভা-সংক্রান্ত কার্যপত্রের বরাত দিয়ে অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৬-২৭ মৌসুমে বিক্রির জন্য বি-৩৩৫৫ জাতের হাইব্রিড ভুট্টাবীজের মজুত দেখানো হয়েছে ২৬৩ মেট্রিক টন। অথচ আগের হিসাব অনুযায়ী অবিক্রীত থাকার কথা ১৭৮ মেট্রিক টন। অর্থাৎ এক মৌসুমের ব্যবধানে মজুতের পরিমাণ বেড়েছে ৮৫ মেট্রিক টন। এই অতিরিক্ত বীজের উৎস কী? নতুন করে কেনা হয়েছে, অন্য গুদাম থেকে স্থানান্তর করা হয়েছে, নাকি অন্য কোনো জাতের বীজ মজুতে যুক্ত হয়েছে? যদি নতুন করে বীজ কেনা হয়ে থাকে, তার ক্রয় নথি কোথায়? স্থানান্তর করা হলে তার চালান ও গুদাম রেজিস্টার কোথায়? আর অন্য কোনো জাতের বীজ যুক্ত হয়ে থাকলে সেটি কোন অনুমোদনে করা হয়েছে? এসব প্রশ্নের নথিভিত্তিক উত্তর ছাড়া ৮৫ টনের পার্থক্যকে সাধারণ হিসাবের ভুল বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ২০২৫-২৬ ও ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধনী ও সমাপনী মজুত, আমদানি চালান, ক্রয় রসিদ, বিক্রয় হিসাব, গুদাম স্থানান্তর রেজিস্টার, বীজ বিতরণ তালিকা এবং সংশ্লিষ্ট সভার কার্যবিবরণী পাশাপাশি রেখে হিসাব মেলানো জরুরি। সরকারি প্রতিষ্ঠানের মজুতের হিসাবে ৮৫ টন বীজের উৎস ও গন্তব্য অস্পষ্ট থাকলে তা নিরীক্ষা ও আর্থিক জবাবদিহির গুরুতর প্রশ্ন তৈরি করবে। উল্লেখী অভিযোগের ব্যাপারে পিডি হুমায়ূন কবিরের মোবাইলে জানতে চাইলে তিনি তাঁর অফিসে গিয়ে মতামত নিতে বলেন, তাঁর মতামত নেওয়ার জন্য এই প্রতিবেদক তাঁর অফিসে গেলে প্রকল্পের আওতায় সকল কার্যক্রম সচ্ছতার সাথে হয়েছে বলে তিনি দাবী করেন। এবং তাঁর প্রকল্পের কার্যক্রম নিয়ে একাধিক আন্ডারগ্রাউন্ড পত্রিকাতে রিপোর্ট প্রকাশিত হয়েছে বলে আজকের সংবাদ কে দেখিয়ে নিজেকে ধোঁয়া তুলশী পাতা প্রমাণিত করার চেষ্টা করেন।
