চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জে শিক্ষানবিশ এসিএফ মারুফ হাসানে’র বেপরোয়া ঘুষ বাণিজ্য

মো: আলমগীর
মো: আলমগীর
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬ ১৯:৪৫:২১

চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট রেঞ্জ কর্মকর্তা শিক্ষানবিশ সহকারী বন সংরক্ষক মো: মারুফ হোসেনের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ৪৪ তম বিসিএস এর সহকারী বন সংরক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত মারুফ হাসান রেঞ্জ ট্রেনিংয়ে গত এপ্রিল মাসে এই রেঞ্জে যোগদান করেন। ক্যাডার অফিসার হিসেবে চাকরির শুরুতেই রেঞ্জ ট্রেনিংয়ের নামে শুরু করেছেন ঘুষ বানিজ্য। গত ২ অক্টোবর তার নেতৃত্বে অবৈধভাবে কর্তনকৃত মেহগনি ও আকাশমনি গাছ ভর্তি ট্রাক নং (চট্ট মেট্রো-১১-৫৯৫৫) আটক করে রেঞ্জ অফিসে নিয়ে আসেন। ঐ দিনেই গাড়িটি জব্দ দেখানো হয়। পরবর্তীতে কাঠ সমূহ আনলোড করে ৮ অক্টোবর গাড়িটি ৪০ হাজার টাকা ঘুষ নিয়ে রিলিজ করা হয়। এর পর গত ২৮-২৯ অক্টোবর জব্দকৃত লাকড়িগুলি ২০ হাজার টাকা ঘুষ নিয়ে কাঠ চোরদের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাটি কেন্দ্র করে উক্ত রেঞ্জে কর্মরতদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বন কর্মচারী জানান রেঞ্জ ট্রেনিংয়ের নামে এসিএফ সাহেব যোগদানের পর থেকে এভাবে গাড়ি আটকে মোটা অঙ্কের ঘুষ আদায় করে পকেটস্থ করলেও দেখার কেউ নেই।