সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন মনোহরগঞ্জের কৃতী সন্তান মোক্তার হোসেন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬ ১৯:৪১:০৪

দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, সততা ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কৃতী সন্তান মো. মোক্তার হোসেন। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত মো. মোক্তার হোসেনসহ একাধিক কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। মো. মোক্তার হোসেনের এ অর্জনে তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তাঁর এই পদোন্নতিকে মনোহরগঞ্জ উপজেলার জন্য গর্ব ও আনন্দের সংবাদ হিসেবে দেখছেন স্থানীয়রা।

এদিকে পদোন্নতি লাভের পর মো. মোক্তার হোসেন তাঁর বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি যেন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।