ফারইস্ট ইউনিভার্সিটির দায়িত্বরত ভিসির অনিয়ম ও দুর্নীতি

বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন (ইউজিসি) নিয়ম নীতির তোয়াক্কা না করে ফারইস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন ড. মো. মঞ্জুর-ই-খোদা তরাফদার। ভিসির দায়িত্ব নেওয়ার পর তিনি স্বজন প্রীতিতে ভরিয়ে তুলছেন বিশ্ববিদ্যালয়কে। ভাগিনা ভাগ্নী স্বজনদেরই চাকরি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে।
তৃতীয় বিভাগ প্রাপ্তদের সার্টিফিকেট দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কৃত হন ড. মো. মঞ্জুর-ই-খোদা তরাফদার। এরপর আওয়ামী লীগের চেতনা লালনকারী হিসেবে শেখ কবির হোসেনের করুনায় ফারইস্টিইউনিভার্সিটিতে ট্রেজারার পদে যোগদান করেন। ইউজিসির নিয়ম ভঙ্গ করেই তাকে ট্রেজারার পদে নিয়োগ দেয়া হয়।
ট্রেজারার পদে নিয়োগের জন্য ১০ বছর একাডেমিক ও ৫ বছর প্রশাসনিক কাজ করার যোগ্যতা থাকতে হবে। কিন্তু ড. মো. মঞ্জুর-ই-খোদা তরাফদার এর এ অভিজ্ঞতা নেই। ভিসির মৃত্যুর পর তিনি ট্রেজারার থেকে ভিসি বনে যান। এরপরই শুরু হয় নানা অনিয়ম ও দুর্নীতি। তার এসব অনিয়ম ও দুর্নীতির কারণে শিক্ষক-কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে ড. মো. মঞ্জুর-ই-খোদা তরাফদার এর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি তা রিসিভ করেননি।
