নব নিযুক্ত ফরেস্ট রেঞ্জারদের ২ মাস ব্যাপী "বেসিক ফরেস্ট্রী ট্রেনিং কোর্স অব ফরেস্ট রেঞ্জার্স" সমাপনী

আজ মঙ্গলবার বন একাডেমী, চট্টগ্রামে নব নিযুক্ত ফরেস্ট রেঞ্জারদের দুই (০২) মাস ব্যাপী "বেসিক ফরেস্ট্রী ট্রেনিং কোর্স অব ফরেস্ট রেঞ্জার্স" সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমির হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপ প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায় এবং উপ প্রধান বন সংরক্ষক মো:জাহিদুল কবির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরেস্ট একাডেমি চট্টগ্রাম এর পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড.মোল্যা রেজাউল করিম এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার সহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বন বিভাগের বিভিন্ন বন কর্মকর্তাগন ও বিভিন্ন স্থরের কর্মকর্তাগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সকল প্রশিক্ষণার্থীের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন এবং প্রধান বন সংরক্ষক মহোদয় ফরেস্ট একাডেমী আঙ্গিনায় এক (০১) টি নাগচাপা গাছের চারা রোপন করেন।
