প্রানিসম্পদ অধিদপ্তরের ডিজির সাথে বগুড়া জেলা ডেইরি খামার অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে নবগঠিত বগুড়া জেলা ডেইরি খামারি এসোসিয়েশনের নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা অধিদপ্তরের নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বগুড়া থেকে আসা ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান সাথে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।পরে অধিদপ্তরের সকল কর্মকর্তা ও নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক ড, মোঃ আবু সুফিয়ান,ডাঃ বায়েজার রহমান পরিচালক (প্রশাসন), ডাঃ খালেদুজ্জামান, পরিচালক (উৎপাদন) ডাঃ শামসুন্নাহার, পরিচালক (সম্প্রসারণ) ডা রফিকুল ইসলাম তালুকদার, পরিচালক ( জাতীয় চিড়িয়াখানা), আইটি বিভাগের পরিচালক, উপপরিচালকসহ কর্মকর্তা বৃন্দ ও এসোসিয়েশনের পক্ষ থেকে নব গঠিত বগুড়া জেলা ডেইরি খামারি এসোসিয়েশনের সভাপতি নুরুল হুদা তিলক, সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন,উপদেষ্টা শেখ সফিউদ্দিন, সহ সভাপতি তৌহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম সহ নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বগুড়া জেলা ডেইরি খামারি এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, প্রাণিসম্পদ উন্নয়নে প্রাণিসম্পদ বিভাগের সাথে ডেইরি খামারি উদ্যোক্তাদের একসাথে সকলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
