সভাপতি ইউসুফ সম্পাদক আহসান

মনোহরগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন 

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারী ৮, ২০২৫ ১৭:২৯:৫৬

দীর্ঘ একদশক পর কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ আবু ইউসুফ এর সভাপতিত্বে সাধারণ সভায় সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক সংগ্রাম মনোহরগঞ্জ প্রতিনিধি মোঃ আবু ইউসুফ সভাপতি, আবদুল বাকী মিলন, সহ সভাপতি, দৈনিক ইনকিলাব মনোহরগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদ সহ সভাপতি, দৈনিক দিনকাল মনোহরগঞ্জ প্রতিনিধি জিএম আহসান উল্লাহ সাধারণ সম্পাদক, মনোহরগঞ্জ বার্তার আলমগীর হায়দার সহ সাধারণ সম্পাদক, দৈনিক তরুণ কণ্ঠের মনোহরগঞ্জ প্রতিনিধি নুরনবী চৌধুরী সেলিম সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা কণ্ঠের আলমগীর হোসেন দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদল এবং সেরা সংবাদের সম্পাদক মোবারক হোসেম, দৈনিক আমার দেশ প্রতিনিধি আবদুল গোফরান ভূঁইয়া, সাপ্তাহিক লাকসাম প্রতিনিধি অহিদুর রহমান, লাকসাম বার্তার কাজী মাসউদকে কার্যনির্বাহী সদস্য  করে আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।