অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদন দিল বাংলাদেশ

প্রকৌশল নিউজ :
প্রকৌশল নিউজ :
প্রকাশিত: জানুয়ারী ৪, ২০২১ ২১:০২:১৩  আপডেট :  জানুয়ারী ৪, ২০২১ ২১:২৬:০৩

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রযুক্তিতে ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিন আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদফতর।

সোমবার বিকেলে ভ্যাকসিন আমদানিতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে এনওসি দেওয়া হয়।

ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি। তারা চাইলে এখন ভ্যাকসিন আনতে পারবে।

এর আগে দুপুরে করোনা ভ্যাকসিন আমদানির জন্য অনুমতি চেয়ে আবেদন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কর্তৃপক্ষ।