সাভারে গোয়েন্দা প্রতিবেদনের বিরুদ্ধে মানববন্ধন

আপেল মাহমুদ, সাভার
আপেল মাহমুদ, সাভার
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩ ২৩:০৯:২৭  আপডেট :  সেপ্টেম্বর ১০, ২০২৩ ২৩:১৩:৫২
সাভারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)র ভিত্তিহীন প্রতিবেদন উল্ল্যেখ করে মানববন্ধন করেছে কথিত সাংবাদিকরা। গতকাল (৯ সেপ্টেম্বর)দুপুরে সাভারের শিমুলতলা এলাকায় তিতাস গ্যাস অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত বছরের ৫আগষ্ট সাবেক আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি ও এম টি আই প্রোপার্টিজ এর কর্ণধার এস এ শামীম বাদী হয়ে কথিত সাংবাদিক সোহেল রানা ও জাহিন সিংহকে আসামী করে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে(আশুলিয়া)১লক্ষ টাকা চাঁদাবাজীর অভিযোগে ৪৪৭/৪৪৮/৩৮৫/৫০৬ ধারায় মামলা দায়ের করেন।মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)কে নির্দেশ প্রদান করেন।দীর্ঘ ১১ মাস তদন্তের পর সিআইডি তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক দিলরুবা পারভিন বলেন, আমি মামলার সঠিক তদন্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেছি।এতে কার পক্ষে রায় যাবে সেটা দেখার বিষয় আমার না, যেটা সঠিক সেই প্রতিবেদনই দাখিল করেছি।

তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে মানববন্ধন করে যেমন সত্য কে মিথ্যা বানানো যাবে না, তেমনই দোষী কে নির্দোশ প্রমান করা যায় না।

চাঁদাবাজী মামলা তদন্তে সিআইডির ভিত্তিহীন প্রতিবেদন উল্ল্যেখ করে মানববন্ধনের বিষয়ে মামলার বাদী এস এ শামীম বলেন, দীর্ঘ ১১মাস তদন্ত করে সিআইডি আদালতে সঠিক প্রতিবেদন দাখিল করেছে। আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আসামীরা এই সঠিক প্রতিবেদন কে অন্যদিকে ধাবিত করার লক্ষেই মানববন্ধনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।আমি সাংবাদিক নামক চাঁদাবাজদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাই। আমার মতো আর কেউ যেনো এদের দ্বারা নির্যাতিত না হয় সেদিকেও আইন-শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছি।

উল্লেখ্যঃ সাভার-আশুলিয়া সাংবাদিক ব্যানারে মানববন্ধনে সাভার উপজেলা গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি এমদাদুল ইসলাম এমদাদ বলেন,সিআইডির প্রতিবেদন বাতিল করে পুনরায় তদন্ত করে প্রতিবেদন না দিলে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ আন্দোলনের ডাক দিবেন।

জনমনে প্রশ্ন থেকে যায়,দাবী সাংবাদিকদের, মানববন্ধন সাংবাদিকদের,গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ কেনো আন্দোলন করবে।