ফিজিওথেরাপি চিকিৎসার উপশাখা এবং এর কর্মক্ষেএ সমূহ

প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর
প্রফেসর ডাঃ মোঃ আবু সালেহ আলমগীর
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২ ২০:২৬:২৯

একবিংশ শতাব্দীকে বলা হয় আধুনিক বিজ্ঞানের স্বর্নযুগ। আধুনিক বিজ্ঞানের এ জয়যাএায় থেমে বা পিছিয়ে নেই চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান রুপ নিয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে। পৃথিবীতে বসবাসরত মানুষকে সুস্থ, সবল, ও কর্মক্ষম রাখার প্রত্যয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে বিভিন্ন শাখায় বভিক্ত করা হয়েছে, চিকিৎসা সেবাকে মানুষের দোড় গোড়ায় পৌছে দেবার লক্ষে।

ফিজিওথেরাপি চিকিৎসা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের শাখা সমূহের মধ্যে একটি অন্যতম প্রধান শাখা। ফিজিওথেরাপি চিকিৎসায় রোগীর রোগের অবস্থার উপর ভিত্তি করে মেডিসিন বা ঔষধের পাশাপাশি থেরাপিউটিক এক্সারসাইজ বা ম্যানুয়াল থেরাপি, বিভিন্ন প্রকার মেশিনারীজ বা মেকানিকাল ট্রিটমেন্ট, সহকারী উপকরন বা এ্যাসিসটিভ ডিভাইছ এবং সময়োপযোগী উপদেশ বা ম্যানডেটরি এ্যাডভাইছ দ্বারা একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট ফিজিওথেরাপি রোগীর চিকিৎসা সেবা প্রধান করে থাকেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ফ্যাকাল্টি বা চিকিৎসা অনুষদের অধীনে অনুমোদিত শিক্ষা-প্রতিষ্ঠান হতে চার বছরের থিউরি এবং এক বছরের ইর্ন্টানি সহ মোট পাচ বছরের ব্যাচেলর অব ফিজিওথেরাপি কোর্স সম্পন্ন কারীগন ফিজিওথেরাপি চিকিৎসক।

ফিজিওথেরাপি চিকিৎসকগন ফিজিওথেরাপিতে ব্যাচেলর কোর্স সম্পন্ন করার পর ফিজিওথেরাপির উপর মাষ্টার্স  বা এম এস বা পোষ্ট গ্রাজুয়েশন বা পি এইচ ডি কোর্স সম্পন্ন করে ফিজিওথেরাপি কনসালটেন্ট হিসেবে কাজ করে থাকেন। এছাড়া ফিজিওথেরাপির উপর ডিপ্লোমা কোর্স সম্পন্ন কারীগন ফিজিওথেরাপি চিকিৎসকদের অধীনে ফিজিওথেরাপি এ্যাসিসটেন্ট বা সহকারী ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে কাজ করে থাকেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এম বি বি এস (মেডিকেল), বি ডি এস (ডেন্টাল)  এর মত বি পি টি ( ফিজিওথেরাপি) একটি শাখা। ফিজিওথেরাপি চিকিৎসা শাখার অনেক উপশাখা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডঐঙ-এর নির্দেশনা অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা বা ফিজিক্যাল থেরাপি  চিকিৎসা সম্পূর্ণ স্বাধীন একটি চিকিৎসা ব্যবস্থা  এবং একজন ফিজিওথেরাপি চিকিৎসক স্বতন্ত্রভাবে রোগীর রোগ নির্ণয় করে চিকিৎসা ব্যবস্থা প্রদান করতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এইচ ও) এবং ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি (ডব্লিউ সি পিটি)-এর মতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রফেশনাল ডিগ্রিধারীরাই বা ব্যাচেলর ডিগ্রিধারীরাই ফিজিওথেরাপি চিকিৎসক বা ফিজিওথেরাপিস্ট এবং স্বাধীনভাবে রোগীর ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করতে পারেন।

ফিজিওথেরাপি চিকিৎসা :

ফিজিও (শারীরিক) এবং থেরাপি (চিকিৎসা) শব্দ দুটি র সমন্বয়ে তৈরি হয় ফিজিওথেরাপি চিকিৎসা বা শারীরিক চিকিৎসা। ফিজিওথেরাপি চিকিৎসা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অন্যতম এবং  অপরিহার্য শাখা। শুধু ওষুধ সব রোগের পরিপূর্ণ সুস্থতা দিতে পারে না। বিশেষ করে বিভিন্ন মেকানিক্যাল সমস্যা থেকে যে সব রোগের সৃষ্টি হয়, তার পরিপূর্ণ সুস্থতা লাভের উপায় ফিজিওথেরাপি।

ফিজিওথেরাপি হলো একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, যেখানে একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর সব কথা শুনে-বুঝে, এ্যাসেসমেন্ট এর মাধ্যমে  রোগীকে ভালোভাবে দেখে এবং প্রয়োজনে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীর সঠিক রোগ, আঘাত বা অঙ্গ বিকৃতির ধরন নির্ণয় করে রোগীকে বিভিন্ন ধরনের ফিজিক্যাল মেথড যেমন ম্যানুয়াল টেকনিক, মেকানিকাল টেকনিক , মেডিসিন এর মাধ্যমে এবং সঠিক এ্যাসিসটিভ ডিভাইছ ও সঠিক এ্যাডভাইছের মাধ্যমে চিকিৎসা করে থাকেন। সড়ক দুর্ঘটনা, শারীরিক প্রতিবন্ধিতা, বিকলাঙ্গতা, পক্ষাঘাত ও বড় কোনো অস্ত্রোপচারের পর রোগীর স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অনস্বীকার্য। তাছাড়া বিভিন্ন ধরনের বাত, ব্যথা, ঘাড়, কাঁধ, পিঠ, কোমর ও হাঁটুর ব্যথায় এবং স্পোর্টস ইনজুরিতে ফিজিওথেরাপি বিশ্বব্যাপী একটি স্বীকৃত চিকিৎসাব্যবস্থা।

ফিজিওথেরাপি কনসালটেন্টদের প্রকারভেদ:

* নিউরোলজি বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * অর্থোপেডিকস বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * গাইনি এন্ড অবস বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * ওমেন হেলথ বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * পেডিয়াট্রিক বা শিশু রোগ বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট* জেরিয়াট্রিক বা বয়োবৃদ্ধ রোগ বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * মাসকিউলো স্কেলিটাল বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট* রিউমারেটালজি  বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * কার্ডিয়াক বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * রেসপিরেটরি বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * কনজেনিটাল বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * ভাসকুলার বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * ডিজএ্যাবিলিটি বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * রি-হ্যাবিবলিটেশন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * আই সি ইউ বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * সি সি ইউ বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * এন আই সি ইউ বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * পি আই সি ইউ বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট * ব্যাক পেইন এন্ড স্পাইন কেয়ার বিশেষজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট।

ফিজিওথেরাপি চিকিৎসার কর্ম ক্ষেএ:

# সরকারী বিভিন্ন প্রকল্পে প্রজেক্ট ভিত্তিক # গাইনি এন্ড অবস উইথ ওমেন হেলথ প্রতিষ্ঠানে # স্পোর্টস ক্লাব সমূহে # ফিজিওথেরাপি কলেজ সমূহে # ফিজিওথেরাপি বিশ্ববিদ্যালয় সমূহে # সরকারী ও প্রাইভেট হাসপাতাল সমূহে # সরকারী ও প্রাইভেট ক্লিনিক সমূহে # ডায়াগনষ্টিক সমূহে # প্রািইভেট চেম্বার সমূহে # ফিটনেস সেন্টার সমূহে # অটিষ্টিক স্কুল  বা প্রতিষ্ঠান সমূহে # প্রতিবন্ধি স্কুল বা প্রতিষ্ঠান সমূহে # এন জি ও বা পুর্নবাসন প্রতিষ্ঠান সমূহে # রিসার্চ সেন্টার বা প্রতিষ্ঠান সমূহে # জেরিয়াট্রিক হাসপাতাল সমূহে।

ফিজিওথেরাপির উপর পড়াশোনা

৥ ফিজিওথেরাপিতে ব্যাচেলর ডিগ্রি ৥ ফিজিওথেরাপিতে মাষ্টার্স বা এমেএস ডিগ্রি ৥ ফিজিওথেরাপিতে পি এইচ ডি ডিগ্রি ৥ ফিজিওথেরাপি ডিপ্লোমা ডিগ্রি।

কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগ, রয়েল ম্যাক্স হসপিটাল লিমিটেড, কোনাপাড়া, ডেমরা, ঢাকা, মোবাইলঃ ০১৬৪১৫৭৬৭৮৭, ০১৭৩৮৩৯৪৩০৯।