জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নতুন পরিচালক হলেন ডা. ইব্রাহিম চৌধুরী 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬ ২১:৩১:৫৬

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের নতুন ভারপ্রাপ্ত পরিচালক হলেন ডা. ইব্রাহিম চৌধুরী ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেস (এনআইসিভিডি)-এর পরিচালক পদ থেকে অবসরে গেছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

তার স্থলাভিষিক্তে নতুন ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী। আজ মঙ্গলবার ( ২৭ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার - ১ শাখার  প্রজ্ঞাপনে এটি প্রকাশিত হয়েছে ।

জানা গেছে, গত ২৫ অক্টোবর সরকারি চাকরিজীবনের নির্ধারিত মেয়াদ শেষ করে অবসরে যান অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরী। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর এনআইসিভিডির পরিচালক হিসেবে দায়িত্ব নেন তিনি।