ফার্মগেটে অভিনব কায়দায় যৌনন উত্তেজক ঔষধ বিক্রির নামে চাঁদাবাজি

শেখ নাজমুল
শেখ নাজমুল
প্রকাশিত: আগস্ট ১১, ২০২২ ২০:৩০:২৭

রাজধানী তেজগাঁও ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে অনিভব কায়দায় প্রতারণার মাধ্যমে ছিনতাই ও চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন হায়দার আলী।

সূত্রে জানা যায়, ফার্মগেট ফুটওভার ব্রীজের সাথে এপেক্স জুতার শোরুম ও আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে বড় চৌকিপাতিয়ে সাউন্ড বক্স লাগিয়ে বিভিন্ন গানবাজনা ম্যাজিক খেলা দেখানো ও অশালীন কথাবার্তা মাধ্যমে যৌনন উত্তেজক টেবলেট বিক্রি করে পথচারীদেরকে বিভিন্ন কৌশল আকর্ষিত করে দৈনিক হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

খোজ নিয়ে আরো জানা যায়, ফার্মগেট ফুটপাতে যৌনন উত্তেজক ঔষধ বিক্রির নামে ২০ থেকে ২৫ প্রতারক নিয়োগ করেছে হায়দার আলী। তারা পূর্ব পরিকল্পিতভাবে মজমা চলাকালীন সময় সামনে দাড়িয়ে পথচারীদের ধোকা দিয়ে নিজেদরকে পথচারী হিসাবে প্রমান করে থাকে। এরপর তাদের পকেটে থাকা গচ্ছিত টাকা মজমাকারীকে প্রদান করেন।

এতে করে সাধারণ পথচারীরা তাদেকে পথচারী ভেবে তাদের পকেটের টাকাও মজমাকারীকে প্রদান করে যৌনন উত্তেজক ঔষধ বিক্রিসহ বিভিন্ন রোগের সমস্যার সমাধান করে থাকেন এই হায়দার আলী। টাকা-পয়সা খোয়া যাওয়া ব্যক্তিরা তাদের অভিনব প্রতারণার বুঝতে পেরে তাদের টাকা-পয়সা ফেরৎ চাইলে হায়দার আলীর বাহিনী দ্বারা হতে হয় বিভিন্ন নাজেহাল।

সূত্রে আরো জানা যায়, হায়দার আলীর ফার্মগেট,বড় বাজার মার্কেটের ৩য় তলায় রয়েছে বিলাশ বহুল অফিস, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অফিসিয়াল সহ অন্যান্য কাজে আসা সহজ-সরল লোকজন-কে উক্ত অফিসে নিয়ে বিভিন্নভাবে ও গুরতর যৌন সমস্যা বড় ধরনের ব্যাধি রয়েছে দেখিয়ে তাদের সর্বোশান্ত করে টাকা-পয়সা লুট করে নেয় হায়দার আলী। ফার্মগেট টহলরত পুলিশদের সামনে চলছে হায়দার আলীর অভিনব প্রতারণা এ যেন দেখার কেউ নাই।

নাম প্রকাশ না করার শর্তে ফার্মগেট ফুটপাতের একাধিক ব্যবসায়ী আজকের সংবাদকে জানান হায়দার আলী দীর্ঘদিন যাবৎ এই ধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন স্থানীয় কিছু অসাধু পুলিশ ও দলীয় কিছু কর্মীদেরকে মেনেজ করে। তার বিরুদ্ধে কোন দোকানদার প্রতিবাদ করার সাহস পায় না। এছাড়াও অত্র এলাকায় যৌনকর্মী, পকেটমার নিযুক্ত করে যাত্রী পরিবহনে যাত্রীদের পকেটমার, মোবাইল নিছনতাইকারীদের মাধ্যমে সাধারণ জনগণের প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা, বলে একাধিক সূত্রে জানা গেছে। যা সরেজমিনে পুলিশ প্রশাসন এর উদ্ধোতন কর্মকর্তাগণ সিভিলে এসে তদন্ত করলে প্রমানিত হবে। হায়দার আলীর বহুরূপী প্রতারণা।