গণপূর্ত অধিদপ্তর
প্রকৌশলী ইউসুফ মিয়া ও মামুনকে ঘুষ না দেওয়ায় বিল বন্ধ, থানায় অভিযোগ

গণপূর্ত অধিদপ্তরের ই/ম কারখানা বিভাগে কাজ সম্পন্ন করে বিল না পাওয়ায় নির্বাহী প্রকৌশলী ইউসুফ মিয়া ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আল মামুনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন সাইমন ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী সাইমন।
বিলের বিনিময় ২০ শতাংশ ঘুষ প্রদানে অস্বীকৃতি জানানোর পর ঠিকাদারে সাথে অসাদাচরন করেছেন বলে অভিযোগ সুত্রে জানা যায়। ঘটনা সুত্রে জানা যায়, মানসিক হাসপাতালের এলইডি সাইনবোর্ডের ২৪ লক্ষ ৮৯ হাজার ৩ শত ৩২ টাকার কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠান অর্থবছর শেষ হওয়ার আগেই সম্পন্ন করেন।
বিল দাখিলের জন্য কাজ শেষের প্রত্যয়নপত্র নিতে গেলেই তার নিকট ২০ শতাংশ হারে ঘুষ দাবি করেন বলে ঠিকাদার সাইমনের অভিযোগ। কার্য সহকারী প্রত্যয়ন না দেওয়ায় বিল দাখিলে সম্ভব না হওয়ায় উপ সহকারী প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর নিকট সুরাহার জন্য গিয়ে ঘুষের বিষয়টি তিনি নিশ্চিত হন বলে আরো জানান।
ঘটনা ভিন্নখাতে নেওয়ার জন্য অর্থবছর শেষ,ফান্ড নাই ও বিল জমা না দেওয়াকে অযুহাত হিসেবে দাড় করিয়েছে। সাইমনের অভিযোগ,সব কিছু হয়েছে নির্বাহী প্রকৌশলীর আদেশে কারন পূর্বের নির্বাহী প্রকৌশলী ইস্কান্দার আলী নিজেই বিষযটি মীমাংসা করতে এসে তোপের মুখে পড়েন।
পরবর্তীতে ই/এম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তর পর্যন্ত গিয়ে কোন সুরাহা না পেয়ে শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ করেন। এবিষয়ে শেরেবাংলা নগর থানার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক ছাব্বির আজকের সংবাদকে জানায়, অভিযোগকারী কাজ সম্পন্নের প্রত্যয়ণ পত্র জমা দিতে পারেননি আর হুমকি দেওয়ার বিষয়টির সত্যতা পাওয়া যায়নি।
অভিযুক্তরা জানিয়েছে অর্থ বছর শেষ ও পর্যাপ্ত ফান্ড না থাকায় বিলটি দেওয়া সম্ভব হয়নি। উপ সহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, এবিষয়ে আমি কিছু জানিনা। তিনি নির্বাহী প্রকৌশলীর উপড় দায় চাপিয়ে ফোন কেটে দেন। কারখানা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী ইউসুফ মিয়ার ফোনে বারবার চেস্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
